বাতকর্ম

বাতকর্ম বি. অপানবায়ু বা অপানবায়ুত্যাগ, মলদ্বার দিয়ে নির্গত দেহমধ্যস্হ দুর্গন্ধযুক্ত বায়ু।

বাত

বাত1 [ bāta1 ] বি. 1 কথা, বাক্য (‘শুনিতে তাহারি বাত’: চণ্ডী); 2 (বিদ্রুপে) গালভরা কথা, বড়ো বড়ো কথা (আর বাত দিয়ো না); 3 খবর, সংবাদ (‘ঘরে বসে পুছে বাত’: খ. ব.)। [সং. বার্তা]। বাত2 [ bāta2 ] বি. 1 বাতাস, বায়ু (বাতায়ন, বাতাবর্ত); 2 রোগবিশেষ (গেঁটে বাত); 3 দেহস্হ ধাতুবিশেষ (বাত পিত্ত-কফ)। [সং. √ বা + ত-তু. ফা. বাদ (=বাতাস)]। বাতকর্ম বি. অপানবায়ু বা অপানবায়ুত্যাগ, মলদ্বার দিয়ে নির্গত দেহমধ্যস্হ দুর্গন্ধযুক্ত বায়ু। বাতগ্রস্ত বিণ. বাত রোগে আক্রান্ত। বাতরক্ত বি. রক্তদোষজনিত রোগবিশেষ। বাতল বিণ. 1 বাতযুক্ত, বায়ুময়; 2 স্ফীত; 3 ফাঁপা; 4 (বাং.) বাতরোগগ্রস্ত; 5 (বাং.) বায়ুরোগগ্রস্ত।

বাণেশ্বর

বাণেশ্বর [ bāṇēśbara ] বি. বাণাসুরের ইষ্টদেবতা দেবাদিদেব শিব। [সং. বাণ (অসুরবিশেষ) + ঈশ্বর]।

বাণী

বাণী [ bāṇī ] বি. 1 কথা, উক্তি (আকাশবাণী, দৈববাণী); 2 উপদেশপূর্ণ বা স্মরণীয় উক্তি (কবির বাণী, মহাপুরুষের বাণী); 3 (ব্যঙ্গে) বড়ো বড়ো কথা, গালভরা কথা (তোমার বাণী এবার থামাও); 4 সরস্বতী দেবী (বাণীর আরাধনা)। [সং. √ বণ্ + ই + ঈ]। বাণীমন্দির বি. বিদ্যালয়, বিদ্যাচর্চার স্হান।

বাণিজ্যিক

বাণিজ্যিক বিণ. বাণিজ্যবিষয়ক; বাণিজ্যের (বাণিজ্যিক স্বার্থ)।

বাণিজ্যদূত

বাণিজ্যদূত বি. কোনো রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য আগত সরকারি দূত।

বাণিজ্যতরি

বাণিজ্যতরি বি. (কেবল) পণ্যদ্রব্যাদি পরিবহণে ব্যবহৃত নৌকা জাহাজ ইত্যাদি।

বাণিজ্য

বাণিজ্য [ bāṇijya ] বি. ব্যাবসা, পণ্যদ্রব্যাদি কেনা-বেচার বা আমদানি-রপ্তানির কাজ। [সং. বণিজ্ + য]। বাণিজ্যতরি বি. (কেবল) পণ্যদ্রব্যাদি পরিবহণে ব্যবহৃত নৌকা জাহাজ ইত্যাদি। বাণিজ্যদূত বি. কোনো রাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ রক্ষার জন্য আগত সরকারি দূত। বাণিজ্যিক বিণ. বাণিজ্যবিষয়ক; বাণিজ্যের (বাণিজ্যিক স্বার্থ)।

বাণভট্ট

বাণভট্ট [ bāṇa-bhaṭṭa ] বি. ‘কাদম্বরী’ ও ‘হর্ষচরিত’-প্রণেতা প্রসিদ্ধ সংস্কৃত কবি।