ব বাতান্বিত বাতান্বিত [ bātānbita ] বিণ. 1 বায়ুপূর্ণ; 2 বায়ূর দ্বারা পূর্ণ হয়েছে এমন, aerated (বি.প.)। [সং. বাত2 + অন্বিত].
ব বাতন্দোলিত বাতন্দোলিত [ bātandōlita ] বিণ. বাতাসে আন্দোলিত হচ্ছে বা দুলছে এমন (বাতান্দোলিত বৃক্ষশাখা)। [সং. বাত2 + আন্দোলিত]।
ব বাতানুকূল বাতানুকূল [ bātānu-kūla ] বিণ. যার শীততাপ বৈজ্ঞানিক উপায়ে নিয়ন্ত্রিত, শীততাপনিয়ন্ত্রিত, air-conditioned. [সং. বাত2 + অনুকূল]।
ব বাতা বাতা [ bātā ] বি. বাঁশ বা কাঠের পাতলা লম্বা ফালি, বাখারি। [দেশি]। চালের বাতা বি. কাঁচা ঘরের চালে ব্যবহৃত বাখারি।
ব বাতলানো বাতলানো ক্রি. বি. বলে বা বুঝিয়ে দেওয়া (‘না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কী খেলে’: সু.রা.)। ☐ বিণ. উক্ত অর্থে।
ব বাতলা বাতলা [ bātalā ] ক্রি. বাতলানো, বলে দেওয়া। [হি. বাত্লানা]। বাতলানো ক্রি. বি. বলে বা বুঝিয়ে দেওয়া (‘না হয় আমি বাতলে দেব বাঁচবে মামা কী খেলে’: সু.রা.)। ☐ বিণ. উক্ত অর্থে।
ব বাতল বাতল বিণ. 1 বাতযুক্ত, বায়ুময়; 2 স্ফীত; 3 ফাঁপা; 4 (বাং.) বাতরোগগ্রস্ত; 5 (বাং.) বায়ুরোগগ্রস্ত।