বাধ্যতা

বাধ্যতা বি. বশ্যতা, আনুগত্য (অধীনস্হ কর্মচারীদের বাধ্যতা দাবি করা)।

বাধ্য

বাধ্য [ bādhya ] বিণ. 1 নিষেধযোগ্য, বারণযোগ্য; 2 (বাং.) অনুগত, বশীভূত, আজ্ঞাবহ (বাধ্য ছেলে); 3 উপায়ান্তর নেই অথবা অন্যথা হওয়ার নয় এমন (প্রতিবাদ করতে বাধ্য হব, সে খেতে বাধ্য, এমন ঘটনা ঘটতে বাধ্য)। [সং. √ বধ্ + য]। বাধ্যতা বি. বশ্যতা, আনুগত্য (অধীনস্হ কর্মচারীদের বাধ্যতা দাবি করা)। বাধ্যতামূলক বিণ. অবশ্যই করতে হবে এমন, অবশ্যকর্তব্য, obligatory. বাধ্যবাধ্যকতা বি. 1 বাঁধাবাঁধি, কড়াকড়ি; 2 পারস্পরিক বশ্যতা বা বাধ্যতা।

বাধোবাধো

বাধো-বাধো [ bādhō-bādhō ] বিণ. 1 ঝগড়া যুদ্ধ ইত্যাদি শুরুর উপক্রম হয়েছে এমন (যুদ্ধ বাধোবাধো হয়েছে); 2 কুণ্ঠাযুক্ত (কথাটা বলতে বাধোবাধো লাগছে); 3 প্রায় অবরুদ্ধ (বাধোবাধো গলায় বলল)। [বাধা2 ও বাধা3 দ্র]।

বাধিত

বাধিত [ bādhita ] বিণ. 1 বাধাপ্রাপ্ত, ব্যাহত (বাধিত স্রোত); 2 নিবারিত; 3 (বাং.) কৃতার্থ, অনুগৃহীত (পত্র পেয়ে বাধিত হলাম, আপনার কাছে বাধিত থাকব)। [সং. √ বাধ্ + ত]।

বাধানো

বাধানো ক্রি. বি. 1 বদ্ধ করা, আটকানো; 2 ঘটানো (ঝগড়া বাধানো)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে।

বাধাপ্রাপ্ত

বাধাপ্রাপ্ত বিণ. ব্যাহত, বাধা পেয়েছে এমন (গতি বাধাপ্রাপ্ত হওয়া)।

বাধাদান

বাধাদান বি. বাধা দেওয়া, বিঘ্ন সৃষ্টি করা (অন্যের কাজে বাধাদান)।