বানর

বানর [ bānara ] বি. লেজবিশিষ্ট বৃক্ষচারী লম্ফনপটু স্তন্যপায়ী পশুবিশেষ, বাঁদর, কপি। [সং. বন + √ রম্ + অ]। স্ত্রী. বানরী।

বানপ্রস্হ

বানপ্রস্হ [ bāna-prasha ] বি. হিন্দু ধর্মানুযায়ী তৃতীয় আশ্রম অর্থাত্ প্রৌঢ় বয়সে সংসারধর্ম ত্যাগ করে বনগমনপূর্বক ঈশ্বরচিন্তায় অবশিষ্ট জীবনযাপন। [সং. বনপ্রস্হ +অ]।

বানতৈল

বানতেল, বানতৈল [ bāna-tēla, bāna-taila ] বি. উদ্বায়ী তেল, essential oil (বি.প.)। [< সং. √ বৈ (শোষণে) + ক্ত + তৈল]।

বানতেল

বানতেল, বানতৈল [ bāna-tēla, bāna-taila ] বি. উদ্বায়ী তেল, essential oil (বি.প.)। [< সং. √ বৈ (শোষণে) + ক্ত + তৈল]।

বাণ্ডিল

বানডিল, বাণ্ডিল [ bān়-ḍila, bāṇḍila ] বি. একসঙ্গে বাঁধা জিনিসপত্রের আঁটি, পুলিন্দা, তাড়া। [ইং. bundle]।

বানডিল

বানডিল, বাণ্ডিল [ bān়-ḍila, bāṇḍila ] বি. একসঙ্গে বাঁধা জিনিসপত্রের আঁটি, পুলিন্দা, তাড়া। [ইং. bundle]।

বানচাল

বানচাল [ bāna-cāla ] বিণ. 1 (নৌকাদি সম্বন্ধে) তলা ফুটো হয়ে গেছে এমন (নৌকো বানচাল হওয়া); 2 বিপর্যস্ত, পণ্ড (সমস্ত প্ল্যানটাই বানচাল হয়ে গেল); 3 ওলটপালট (ঝড়ে সব ব্যবস্হা বানচাল হয়ে গেছে)। [দেশি]।

বানকে

বানকে [ bānakē ] বিণ. (আঞ্চ.) অত্যধিক বায়না করে এমন (বানকে ছেলে)। [দেশি-তু. বায়নাক্কা]।

বাধ্যবাধ্যকতা

বাধ্যবাধ্যকতা বি. 1 বাঁধাবাঁধি, কড়াকড়ি; 2 পারস্পরিক বশ্যতা বা বাধ্যতা।

বাধ্যতামূলক

বাধ্যতামূলক বিণ. অবশ্যই করতে হবে এমন, অবশ্যকর্তব্য, obligatory.