বামাল

বামাল [ bāmāla ] বি. অপহৃত বা লুণ্ঠিত বস্তু (পুলিশ কি বামাল উদ্ধার করতে পেরেছে?)। ☐ ক্রি-বিণ. চোরাই মাল সমেত (চোরটা বামাল ধরা পড়েছে)। [ফা. বমাল]।

বামাবর্ত

বামাবর্ত [ bāmābarta ] বি. বামদিকে আবর্তন। ☐ বিণ. বামদিকে আবর্তযুক্ত, বাম অভিমুখী, বাঁদিকে ঘোরে এমন (বামাবর্ত শঙ্খ)। [সং. বাম2 + আবর্ত]।

বামাচার

বামাচার [ bāmācāra ] বি. তান্ত্রিক আচার বা শক্তিপূজার প্রকারবিশেষ; তন্ত্রোক্ত পঞ্চসাধন বা পঞ্চ ‘ম’-কারযুক্ত সাধনাবিশেষ। [সং. বাম2 + আচার]। বামাচারী (-রিন্) বিণ. বামাচার পালনকারী।

বামাক্ষী

বামাক্ষী [ bāmākṣī ] বিণ. সুলোচনা, সুন্দর চোখবিশিষ্টা। [সং. বাম2 + অক্ষি + ঈ]।

বামা

বামা [ bāmā ] বি. 1 সুন্দরী নারী (বামাকণ্ঠ); 2 নারী, রমণী। ☐ বিণ. স্ত্রী. 1 বিমুখী, প্রতিকূলা; 2 অপ্রসন্না। [সং. বাম2 + আ]।

বামনাই

বামনাই বি. (বিদ্রুপে) ব্রাহ্মণত্বের গর্ব বা আতিশয্য দেখানো।

বামনা

বামনা বি. (তুচ্ছার্থে) বামন; ব্রাহ্মণ; পাচক; পুরোহিত।

বামনি

বামনি স্ত্রী. বামন2, বামুন [ bāmana2, bāmuna ] বি. 1 ব্রাহ্মণ, হিন্দু চতুর্বর্ণের শ্রেষ্ঠ বর্ণ (পূজায় বামুনের অধিকার); 2 পুরোহিত; 3 পাচক (বামুন ঠাকুর)। [প্রাকৃ. বম্ভণ < সং. ব্রাহ্মণ]।