বায়নাপত্র

বায়নাপত্র বি. বায়না দেবার পরে লিখিত ক্রয়-বিক্রয়ের দলিল।

বায়না

বায়না1 [ bāẏanā1 ] বি. 1 আবদার, কোনোকিছুর জন্য অবিরত দাবি বা প্রার্থনা (ছেলেটা ঘুড়ির জন্য বায়না ধরেছে); 2 ছল, ছুতো, বাহানা, ওজর (আজ আমি তোমার কোনো বায়নাই শুনব না)। [ফা. বাহানা]। বায়না2 [ bāẏanā2 ] বি. 1 মূল্যের অগ্রিম প্রদত্ত অংশ, দাদন; 2 অগ্রিম কিছু অংশ দিয়ে ক্রয়ের প্রতিশ্রুতি বা অঙ্গীকার (জমি বায়না করা)। [আ. বয়্ + ফা. আনা]। বায়নাপত্র বি. বায়না দেবার পরে লিখিত ক্রয়-বিক্রয়ের দলিল।

বায়ত

বায়ত [ bāẏata ] ক্রি. বাজায়, বাজাচ্ছে (‘বায়ত বহুবিধ খোল খমক ধুনি’: নরহরি চক্রবর্তী)। [তু. ব্রজ. বাদত < সং. বাদন]।

বায়ক

বায়ক1 [ bāẏaka1 ] বিণ. 1 বপনকারী। [সং. বাপক]। বায়ক2 [ bāẏaka2 ] বিণ. বি. বাদক, যে বাজায়। [সং. বাদক]।

বায়

বায় [ bāẏa ] বি. বায়ু বা বায়ুতে -র কোমল রূপ (দক্ষিণবায়)। [সং. বায়ু]।

বাম্য

বাম্য [ bāmya ] বিণ. (বৈ. সা.) প্রতিকূল, বিরুদ্ধ (‘তথাপি সর্বদা বাম্য বক্রব্যবহার’: চৈ. চ.)। [সং. বাম2 +য]।

বামোরু

বামোরু [ bāmōru ] বি. 1 সুন্দর ঊরুযুক্ত রমণী; 2 সুন্দরী। [সং. বাম2 + ঊরু + ঊ]।

বামেতর

বামেতর [ bāmētara ] বিণ. ডান, দক্ষিণ। [সং. বাম2 + ইতর (অন্য)]।

বামুনের গরু

বামুনের গরু (আল.) অতি অল্প খরচ বেশি কাজ দেয় এমন ব্যক্তি বা বস্তু।

বামী

বামী [ bāmī ] বি. (স্ত্রী.) 1 ঘোটকী; 2 গর্দভী; 3 হস্তিনী; 4 শৃগালী। [সং. বাম2 + ঈ]।