ব বারমুখো বারমুখো [ bāra-mukhō ] বিণ. 1 বাড়ির বাইরে বাইরে থাকতে ভালোবাসে এমন (বারমুখো ছেলে); 2 বাড়ির বাইরে রাত্রিযাপন করতে আগ্রহী এমন। [বাং. বার1 + মুখ + আ > ও]।
ব বারবেলা বারবেলা [ bāra-bēlā ] বি. রবি সোম ইত্যাদি বারের বা দিনের সমার্ধ পরিমিত যে অংশে জ্যোতিষমতে যাত্রা বা শুভকাজ নিষিদ্ধ। [সং. বার৭ + বাং. বেলা]।
ব বরফট্টাই বারফট্টাই, বরফট্টাই [ bāra-phaṭṭāi, bara-phaṭṭāi ] বি. 1 বাইরের অর্থাত্ মৌখিক আস্ফালন বা বড়াই; 2 মিথ্যা জাঁক। [তু. সং. বাহাস্ফোট]।
ব বারফট্টাই বারফট্টাই, বরফট্টাই [ bāra-phaṭṭāi, bara-phaṭṭāi ] বি. 1 বাইরের অর্থাত্ মৌখিক আস্ফালন বা বড়াই; 2 মিথ্যা জাঁক। [তু. সং. বাহাস্ফোট]।
ব বারদরিয়া বারদরিয়া [ bāra-dariẏā ] বি. বহিঃসমুদ্র, সমুদ্র বা বিশাল নদীর তীর থেকে দূরের অংশ। [বাং. বার1 + দরিয়া]।
ব বারণাবত বারণাবত [ bāraṇā-bata ] বি. বর্তমান উত্তরপ্রদেশের প্রয়াগের নিকটবর্তী মহাভারতোক্ত প্রাচীন নগরবিশেষ। [সং. বারণ + √ বতু + অ]।