ব বারান্দা বারান্দা [ bārāndā ] বি. ঘরের সংলগ্ন কিন্তু ঘরের বাইরের (আচ্ছাদনযুক্ত বা আচ্ছাদনহীন) চত্বরবিশেষ, অলিন্দ, দাওয়া। [ফা. বরাম্দা-তু. পো. varanda]।
ব বারা বারা [ bārā ] ক্রি. (প্রধানত কাব্যে) 1 নিবারণ করা, নিষেধ করা, বাধা দেওয়া (‘বারিতে চাহিনি কভু’); 2 এড়ানো। [সং. √ বৃ + ণিচ্ + বাং. আ]।
ব বারশিঙ্গা বারশিঙ্গা [ bāra-śiṅgā ] বি. প্রতিটি শিঙে ছয়টি শাখাযুক্ত হরিণবিশেষ। [বাং. বার6 (বারো) + শিং + আ]।
ব বারয়িত্রী বারয়িত্রী স্ত্রী. বারয়িতা [ bāraẏitā ] (-তৃ) বিণ. বারক, বারণকারী, নিবারণকারী। [সং. √ বৃ + ণিচ্ + তৃ]।
ব বারয়িতা বারয়িতা [ bāraẏitā ] (-তৃ) বিণ. বারক, বারণকারী, নিবারণকারী। [সং. √ বৃ + ণিচ্ + তৃ]। স্ত্রী. বারয়িত্রী।
ব বারমুখ্যা বারমুখ্যা [ bāra-mukhyā ] বি. প্রধানা বেশ্যা; বেশ্যাদের নেত্রী। [সং. বার5 + মুখ্য + আ (স্ত্রী.)]।