বাহিনী

বাহিনী1 [ bāhinī1 ] দ্র বাহী2। বাহিনী2 [ bāhinī2 ] বি. 1 সেনাদল; 2 দল; 3 ৮১ হস্তী ৮১ রথ ২৪৩ অশ্ব এবং ৪৫ পদাতিক সংবলিত সেনাদল। [সং. বাহ (হস্তী অশ্ব ইত্যাদি) + ইন্ + ঈ]। বাহিনী3 [ bāhinī3 ] বি. নদী। [সং. √ বহ্ + ইন্ + ঈ]।

বাহিত

বাহিত [ bāhita ] বিণ. 1 বহন করা বা চালনা করা হয়েছে এমন (বায়ুবাহিত, অশ্ববাহিত শকট); 2 প্রবাহিত। [সং. √ বহ্ + ণিচ্ + ত]।

বাহিক

বাহিক [ bāhika ] বি. 1 ভারবাহক; 2 ঢাক; 3 গোরুর গাড়ি। [সং. বাহ + ইক]।

বাহারি

বাহারি বিণ. 1 সুন্দর, শোভাময়, মনোহর (বাহারি শাড়ি); 2 জমকালো, চটকদার (বাহারি রং)।

বাহার

বাহার [ bāhāra ] বি. 1 শোভা, সৌন্দর্য, মনোহারিতা (শাড়ির বাহার, পোশাকের বাহার); 2 সংগীতের রাগিণীবিশেষ। [ফা. বহার্]। বাহারি বিণ. 1 সুন্দর, শোভাময়, মনোহর (বাহারি শাড়ি); 2 জমকালো, চটকদার (বাহারি রং)। বাহারে বিণ. সুন্দর; জমকালো।

বাহান্ন

বাহান্ন [ bāhānna ] বি. বিণ. ৫২ সংখ্যা বা সংখ্যক। [হি. বাওন < প্রাকৃ. বাবণ]। যাঁহা বাহান্ন তাঁহা তিপ্পান্ন (আল.) বিশেষ কোনো তফাত নেই; এতটাই যদি করা হয় তবে আর অল্প একটু করতে দোষ কী-এই ভাব।

বাহাদুরি কাঠ

বাহাদুরি কাঠ [ bāhāduri kāṭha ] বি. শাল বেগুন প্রভৃতি গাছের বড়ো গুঁড়ি। [দেশি]।

বাহাদুরি

বাহাদুরি বি. 1 বীরত্ব, পৌরুষ (খুব বাহাদুরি দেখিয়েছ); 2 কর্মদক্ষতা; 3 কৃতিত্বের গৌরব (এর জন্য তুমি কোনো বাহাদুরি পেতে পার না)।

বাহাদুর

বাহাদুর [ bāhādura ] বিণ. 1 কৃতী, অসাধ্যসাধনকারী, অতি কঠিন কাজ করতে পেরেছে এমন; 2 কর্মকুশল; 3 বীর। ☐ বি. সরকারি খেতাবিবিশেষ (নবাববাহাদুর, রাজাবাহাদুর)। [ফা. বহাদুর]। বাহাদুরি বি. 1 বীরত্ব, পৌরুষ (খুব বাহাদুরি দেখিয়েছ); 2 কর্মদক্ষতা; 3 কৃতিত্বের গৌরব (এর জন্য তুমি কোনো বাহাদুরি পেতে পার না)।