বাহু
বাহু [ bāhu ] বি. 1 ভুজ, কাঁধ থেকে হাতের আঙুল পর্যন্ত দেহাংশ; 2 (জ্যামি.) চতুর্ভুজ ত্রিভুজ প্রভৃতির পার্শ্বরেখা। [সং. √ বাধ্ + উ]। বাহুডোর বি. প্রীতি বা সোহাগ জানাতে দুই হাতে মালার মতো ঘিরে রাখা অবস্হা, বাহুবন্ধন। বাহুত্র, বাহুত্রাণ বি. যোদ্ধাদের হাতকে রক্ষা করার জন্য বর্মবিশেষ। বাহুবন্ধ বি. বাহুতে পরিধেয় গহনাবিশেষ, বাজুবন্ধ। বাহুবন্ধন বি. আলিঙ্গন। বাহুবল বি. গায়ের জোর। বাহুমূল বি. বগল, কক্ষ। বাহুযুদ্ধ বি. 1 কুস্তি, মল্লযুদ্ধ; 2 হাতাহাতি। বাহুলতা বি. (সচ. নারীর) লতার মতো কোমল ও সুন্দর বাহু।
বাহির
বাহির [ bāhira ] বি. 1 ঘরের বাইরের জীবন ও জগত্ (বাহিরের আলো, বাহিরের জীবন); 2 বাইরের দিক, বহির্দেশ (বাড়ির বাহিরটাই দেখেছি)। ☐ বিণ. 1 বহির্গত, নিষ্ক্রান্ত (ঘর থেকে বাহির হওয়া); 2 উদ্গত (চারা বাহির হওয়া, অঙ্কুর বাহির হওয়া); 3 নিষ্কাশিত (খাপ থেকে তলোয়ার বাহির হল, নর্দমা দিয়ে জল বাহির হওয়া); 4 নিঃসৃত, ক্ষরিত (ক্ষতস্হান থেকে রক্ত বাহির হওয়া); 5 প্রকাশিত (বইটি শীঘ্রই বাহির হবে); 6 বিজ্ঞাপিত (পরীক্ষার ফল বাহির হওয়া); 7 প্রদর্শিত, আবিষ্কৃত (খুঁত বাহির করা); 8 বহিষ্কৃত (ঘর হইতে বাহির করিয়া দেওয়া হইল); 9 আয়ত্তের বহির্ভূত, অতীত (শাসনের বাহির); 10 বহির্দেশস্হ (বাহির বাড়ি, বাহির মহল)। [সং. বহিস্-তু. সাঁও....