বৈক্লব্য

বৈক্লব্য [ baiklabya ] বি. 1 কাতরতা, দুর্বলতা (ইন্দ্রিয়বৈক্লব্য); 2 বিমূঢ় ভাব, বিহ্বলতা, সিদ্ধান্ত গ্রহণে অক্ষমতা; 3 চিত্তচাঞ্চল্য। [সং. বিক্লব + য]। বৈক্লব্য বি. বিক্লব [ biklaba ] বিণ. 1 আচ্ছন্ন, বিহ্বল; 2 মোহান্ধ, মোহমুগ্ধ; 3 কাতর; 4 বিকল। [সং. বি + √ ক্লব্ (ভয়) + অ]।

বিক্লব

বিক্লব [ biklaba ] বিণ. 1 আচ্ছন্ন, বিহ্বল; 2 মোহান্ধ, মোহমুগ্ধ; 3 কাতর; 4 বিকল। [সং. বি + √ ক্লব্ (ভয়) + অ]। বি. বৈক্লব্য।

বিক্রীড়িত

বিক্রীড়িত [ bikrīḍ়ita ] বি. নানাপ্রকার খেলা। [সং. বি + √ ক্রীড়্ + ত]।

বিক্রিয়া

বিক্রিয়া [ bikriẏā ] বি. 1 বিকৃতি, বিকার (চিত্তবিক্রিয়া); 2 (রাসায়নিক) প্রতিক্রিয়া, reaction (বি.প.)। [সং. বি + ক্রিয়া]।

বিক্রেত্রী

বিক্রেত্রী স্ত্রী. বিক্রেতা বিণ. বি. বিক্রয়কারী।

বিক্রয়িণী

বিক্রয়িণী স্ত্রী. বিক্রয়ী (-য়িন্) বিণ. বি. বিক্রয়কারী।

বিক্রয়িকা

বিক্রয়িকা স্ত্রী. বিক্রয়িক বিণ. বি. বিক্রয়কারী।

বিক্রেয়

বিক্রেয় বিণ. বিক্রয়যোগ্য; বিক্রয়সাধ্য বা বিক্রয় করা যায় এমন।

বিক্রেতা

বিক্রয়িক, বিক্রয়ী (-য়িন্), বিক্রেতা বিণ. বি. বিক্রয়কারী। স্ত্রী. বিক্রয়িকা, বিক্রয়িণী, বিক্রেত্রী।