বিখ্যাত

বিখ্যাত [ bikhyāta ] বিণ. অনেকেই যার নাম ও কীর্তির কথা জানে, প্রসিদ্ধ, বিশেষভাবে খ্যাত। [সং. বি + খ্যাত]। স্ত্রী. বিখ্যাতা। বিখ্যাতি বি. প্রসিদ্ধি, বিশেষ খ্যাতি।

বিখাউজ

বিখাউজ [ bikhāuja ] বি. হাজা বা ওইজাতীয় চর্মরোগ। [তু. সং. খর্জু]।

বিক্ষোভ

বিক্ষোভ [ bikṣōbha ] বি. 1 আলোড়ন, চাঞ্চল্য (চিত্তবিক্ষোভ, প্রবৃত্তির বিক্ষোভ); 2 অস্হিরতা, সংক্ষোভ (তরঙ্গ বিক্ষোভ); 3 বিশেষ অসন্তোষ ও তজ্জনিত প্রতিবাদ-আন্দোলন (ছাত্রবিক্ষোভ)। [সং. বি + ক্ষোভ]। বিক্ষোভ প্রদর্শন বি. অসন্তোষ প্রকাশের জন্য সমবেতভাবে বিক্ষোভ দেখানো। বিক্ষোভ মিছিল বি. অসন্তোষ প্রকাশের জন্য একত্রে যাত্রা। বিক্ষোভ সমাবেশ বি. বিক্ষোভ দেখানোর জন্য জমায়েত।

বিক্ষেপ

বিক্ষেপ [ bikṣēpa ] বি. 1 ইতস্তত নিক্ষেপ; 2 যাপন (কালবিক্ষেপ); 3 চাঞ্চল্য, অস্হিরতা (চিত্তবিক্ষেপ)। [সং. বি + √ ক্ষিপ্ + অ]।

বিক্ষুব্ধ

বিক্ষুব্ধ [ bikṣubdha ] বিণ. 1 বিশেষ ক্ষোভযুক্ত, বিশেষ দুঃখিত (বিক্ষুব্ধ গোষ্ঠী, বিক্ষুব্ধ জনগণ); 2 বিচলিত, আলোড়িত, অস্হির, চঞ্চল (বিক্ষুব্ধ বন, বিক্ষুব্ধ সমুদ্র)। [সং. বি + ক্ষুব্ধ]।

বিক্ষিপ্ত

বিক্ষিপ্ত [ bikṣipta ] বিণ. 1 ইতস্তত নিক্ষিপ্ত বিচ্ছুরিত বা বিকীর্ণ; 2 এলোমেলো (বিক্ষিপ্ত আলোচনা); 3 অস্হির, অব্যবস্হিত (বিক্ষিপ্ত মন)। [সং. বি + √ ক্ষিপ্ + ত]। বি. বিক্ষেপ।

বিক্ষত

বিক্ষত [ bikṣata ] বিণ. বিশেষভাবে আহত বা আঘাতের ফলে ক্ষত (ক্ষতবিক্ষত)। [সং. বি + ক্ষত]।