ব বিনিপাত বিনিপাত [ binipāta ] বি. 1 বিশেষভাবে নিপাত, বিনাশ, ধ্বংস (শত্রুসৈন্য-বিনিপাত); 2 অধঃপাত, পতন; 3 দেবতার দেওয়া দুঃখ। [সং. বি + নিপাত]।
ব বিনিন্দিতা বিনিন্দিতা স্ত্রী. বিনিন্দিত [ binindita ] বিণ. বিশেষভাবে বা ব্যাপকভাবে নিন্দিত (কাংস্যবিনিন্দিত কণ্ঠ, বিশ্ববিনিন্দিত)। [সং. বি + নিন্দিত]।
ব বিনিন্দিত বিনিন্দিত [ binindita ] বিণ. বিশেষভাবে বা ব্যাপকভাবে নিন্দিত (কাংস্যবিনিন্দিত কণ্ঠ, বিশ্ববিনিন্দিত)। [সং. বি + নিন্দিত]। স্ত্রী. বিনিন্দিতা।
ব বিনিঃসরণ বিনিঃসরণ [ biniḥsaraṇa ] বি. বার হওয়া, নির্গমন (মলবিনিঃসরণ)। [সং. বি + নিঃসরণ]। বিনিঃসৃত বিণ. বহির্গত, নির্গত, নিঃসৃত।