বিনিয়োগ

বিনিয়োগ [ biniẏōga ] বি. 1 (ব্যাবসা ইত্যাদিতে মূলধনরূপে) খাটানো বা কাজে লাগানো (ব্যাবসায় বহু অর্থ বিনিয়োগ করা হয়েছে); 2 প্রয়োগ (বুদ্ধিবিনিয়োগ); 3 প্রেরণ; 4 অর্পণ। [সং. বি + নি + √ যুজ্ + অ]।

বিনিয়ম

বিনিয়ম বি. সংযম, নিয়ন্ত্রণ, শাসন; নিয়ম; নিবারণ।

বিনিয়ত

বিনিয়ত [ biniẏata ] বিণ. সংযত, নিয়ন্ত্রিত (বিনিয়ত আচরণ, বিনিয়ত আহার); 2 নিবারিত (বিনিয়ত ক্রোধ, বিনিয়ত উত্তেজনা)। [সং. বি + নি + √ যম্ + ত]। বিনিয়ম বি. সংযম, নিয়ন্ত্রণ, শাসন; নিয়ম; নিবারণ।

বিনিযুক্ত

বিনিযুক্ত [ bini-yukta ] বিণ. 1 নিযুক্ত (চাকুরিতে বিনিযুক্ত); 2 প্রেরিত; 3 অর্পিত; 4 (ব্যাবসা ইত্যাদিতে মূলধনরূপে) খাটানো বা লগ্নি করা হয়েছে এমন। [সং. বি + নিযুক্ত]।

বিনিময়

বিনিময় [ bini-maẏa ] বি. 1 বদল (পণ্যবিনিময়, অর্থের বিনিময়ে কী পেলে? বরকন্যার অঙ্গুরীয়-বিনিময়); 2 পরিবর্ত (বিনিময়প্রথা); 3 প্রতিদান (ভালোবাসার বিনিময়ে অনাদর পেল)। [সং. বি + নি + √ মী + অ]। বিনিমিত বিণ. বিনিময় হয়েছে এমন।

বিনিবেশিত

বিনিবেশিত বিণ. স্হাপিত, বিন্যস্ত (দুই বাহু স্কন্ধে বিনিবেশিত)।

বিনিবেশ

বিনিবেশ [ bini-bēśa ] বি. সংস্হাপন, বিন্যাস (অঙ্গুলি-বিনিবেশ, চরণ বিনিবেশ)। [সং. বি + নি + √ বেশি + অ]। বিনিবেশিত বিণ. স্হাপিত, বিন্যস্ত (দুই বাহু স্কন্ধে বিনিবেশিত)।

বিনিবৃত্ত

বিনিবৃত্ত বিণ. ফিরেছে বা নিরস্ত হয়েছে এমন (বনবাস থেকে বিনিবৃত্ত)।