ব বিল্ব বিল্ব [ bilba ] বি. বেলফল বা তার গাছ। [সং. √ বিল্ + ব]। বিল্বপত্র বি. বেলপাতা। বিল্বস্তনী বিণ. বেলের মতো সুগোল ও দ়ৃঢ় স্তনবিশিষ্টা।
ব বিলোল বিলোল [ bilōla ] বিণ. 1 চপল, চঞ্চল (বিলোল কটাক্ষ); 2 অত্যন্ত লুব্ধ (বিলোল জিহ্বা, বিলোল রসনা); 3 লাস্যযুক্ত; 4 এলোমেলো, অসম্বদ্ধ (বিলোল বেশবাস)। [সং. বি + √ লুল্ + অ]।
ব বিলোম বিলোম [ bilōma ] বি. 1 প্রতিকূল, বিরুদ্ধ; 2 উলটো, বিপরীত (বিলোম পাঠ)। ☐ বি. সুরের অবরোহণ। [সং. বি + √ লোমন্ + অ]।
ব বিলোপন বিলোপ, বিলোপন [ bilōpa, bilōpana ] বি. 1 লুপ্ত হওয়া; 2 সম্পূর্ণ ধ্বংস বা লোপ, বিনাশ (বংশবিলোপ); 3 মৃত্যু। [সং. বি + √ লুপ্ + অ, অন]।
ব বিলোপ বিলোপ, বিলোপন [ bilōpa, bilōpana ] বি. 1 লুপ্ত হওয়া; 2 সম্পূর্ণ ধ্বংস বা লোপ, বিনাশ (বংশবিলোপ); 3 মৃত্যু। [সং. বি + √ লুপ্ + অ, অন]।
ব বিলোড়ন বিলোড়ন [ bilōḍ়na ] বি. মন্হন, আলোড়ন। [সং. বি. + √ লুড়্ + ণিচ্ + অন]। বিলোড়িত বিণ. মথিত, আলোড়িত।
ব বিলোচন বিলোচন1 [ bilōcana1 ] বিণ. বিকৃত দৃষ্টিযুক্ত। ☐ বি. শিব, মহাদেব (‘বিবাহে চলিলা বিলোচন’: রবীন্দ্র)। [সং. বি (=বিকৃত) + লোচন]। বিলোচন2 [ bilōcana2 ] বি. 1 চক্ষু (‘মহেশ মেলেছে বিলোচন’: সু. দ.); 2 দর্শন। [সং. বি + √ লোচ্ + অন]।