বিশাখ

  বিশাখ1 [ biśākha1 ] বি. কার্তিকেয়। [সং. বিশাখা1 + অ]। বিশাখ2 [ biśākha2 ] বিণ. শাখাহীন। [সং. বি + শাখা]। স্ত্রী. বিশাখা1। বিশাখা2 [ biśākhā2 ] বি. 1 রাধিকার সখীদের অন্যতম; 2 (জ্যোতিষ) সাতাশ নক্ষত্রের অন্যতম। [সং. বি + √ শাখ্ + অ + আ]।

বিশাই

বিশাই [ biśāi ] বি. দেবশিল্পী বিশ্বকর্মা। [সং. বিশ্ব (কর্মন্)]।

বিশল্যা

বিশল্যা বিণ. বিশল্য -র স্ত্রীলিঙ্গ; প্রসববেদনাহীন। ☐ বি. বেদনানাশক লতাবিশেষ, গুলঞ্চ।

বিশল্যকরণী

বিশল্যকরণী বি. (রামা.) শল্য-উন্মোচন ও ব্যথানিবারণের ওষুধরূপে বর্ণিত লতাবিশেষ।

বিশল্য

বিশল্য [ biśalya ] বিণ. 1 শল্যহীন বা শলাকাহীন; 2 বেদনাহীন; 3 ভাবনাহীন। [সং. বি (=বিগত) + শল্য]। বিশল্যকরণী বি. (রামা.) শল্য-উন্মোচন ও ব্যথানিবারণের ওষুধরূপে বর্ণিত লতাবিশেষ। বিশল্যা বিণ. বিশল্য -র স্ত্রীলিঙ্গ; প্রসববেদনাহীন। ☐ বি. বেদনানাশক লতাবিশেষ, গুলঞ্চ।

বিশপ

বিশপ [ biśapa ] বি. খ্রিস্টীয় চার্চের যাজকবিশেষ। [ইং. bishop]।

বিশদ

বিশদ [ biśada ] বিণ. 1 স্পষ্ট, প্রকট (বিশদ বিবরণ); 2 শুভ্র; 3 নির্মল 4 (বাং.) বিস্তারিত। [সং. বি + √ শদ্ + অ]।

বিশঙ্ক

বিশঙ্ক [ biśaṅka ] বিণ. নির্ভীক, নিঃশঙ্ক, সাহসী। [সং. বি (=বিগত) + শঙ্ক]।

বিল্লি

বিল্লি [ billi ] বি. (কথ্য) বিড়াল। [হি. বিল্লী]।

বিল্বস্তনী

বিল্বস্তনী বিণ. বেলের মতো সুগোল ও দ়ৃঢ় স্তনবিশিষ্টা।