বিষণ

বিষণ বি. বিষসঞ্চার, poisoning (বি. প.)।

বিষ ঝাড়া

বিষ ঝাড়া ক্রি. বি. ওঝা কর্তৃক মন্ত্রাদি দ্বারা বিষ বার করা।

বিষদাঁত

বিষদন্ত, (কথ্য) বিষদাঁত বি. 1 সাপের যে দাঁতের গোড়ায় বিষের থলি থাকে; 2 (আল.) দন্ত বা অহংকারের মূল কারণ বা শক্তি।

বিষদন্ত

বিষদন্ত, (কথ্য) বিষদাঁত বি. 1 সাপের যে দাঁতের গোড়ায় বিষের থলি থাকে; 2 (আল.) দন্ত বা অহংকারের মূল কারণ বা শক্তি।

বিষদিগ্ধা

বিষদিগ্ধা স্ত্রী. বিষদিগ্ধ বিণ. বিষের দ্বারা লিপ্ত, বিষ-মাখা।

বিষদিগ্ধ

বিষদিগ্ধ বিণ. বিষের দ্বারা লিপ্ত, বিষ-মাখা। স্ত্রী. বিষদিগ্ধা।

বিষনয়ন

বিষদৃষ্টি, বিষনয়ন বি. হিংস্র বা হিংসাপূর্ণ দৃষ্টি; কুনজর; অত্যন্ত বিদ্বেষ।

বিষদৃষ্টি

বিষদৃষ্টি, বিষনয়ন বি. হিংস্র বা হিংসাপূর্ণ দৃষ্টি; কুনজর; অত্যন্ত বিদ্বেষ।