বিষম

বিষম [ biṣama ] বিণ. 1 দারুণ (বিষম ব্যস্ত, বিষম বিপদ); 2 দুঃসহ, বেজায় (বিষম তাপ, বিষম ক্রোধ); 3 সাংঘাতিক, উত্কট (বিষম দুর্ঘটনা); 4 অত্যন্ত কঠিন (বিষম সমস্যা); 5 অসমান (বিষম রাশি)। ☐ বি. (বাং.) (খাদ্যপানীয়াদি গেলার সময়) আকস্মিক শ্বাসরোধ ও হিক্কা (‘হাসি চাপিতে গিয়া বিষম খাইলেন’: ব. চ.)। [সং. বি + সম]। বিষমকাল বি. অপ্রশস্ত সময়, অসময়। বিষমকোণ বি. অসমান কোণ। বিষম বাহু বি. অসমান বাহু। বিষম রাশি বি. অযুগ্ম বা বিজোড় রাশি।

বিষণ্ণতা

বিষণ্ণতা বি. বিষণ্ণ [ biṣaṇṇa ] বিণ. 1 বিষাদযুক্ত, দুঃখিত; 2 ম্লান (বিষণ্ণবদন)। [সং. বি + √ সদ্ + ত]।

বিষণ্ণা

বিষণ্ণা স্ত্রী. বিষণ্ণ [ biṣaṇṇa ] বিণ. 1 বিষাদযুক্ত, দুঃখিত; 2 ম্লান (বিষণ্ণবদন)। [সং. বি + √ সদ্ + ত]।

বিষণ্ণ

বিষণ্ণ [ biṣaṇṇa ] বিণ. 1 বিষাদযুক্ত, দুঃখিত; 2 ম্লান (বিষণ্ণবদন)। [সং. বি + √ সদ্ + ত]। স্ত্রী. বিষণ্ণা। বি. বিষণ্ণতা।

বিষকণ্ঠ

বিষকণ্ঠ বি. 1 বিষের মতো অসহ্য কণ্ঠস্বর বা ভাষা; 2 শিব। ☐ বিণ. বিষের মতো অসহ্য কণ্ঠস্বরবিশিষ্ট।

বিষকন্যা

বিষকন্যা বি. যে নারীর সংস্পর্শে বা সহবাসে মৃত্যু অবশ্যম্ভাবী।

বিষকুম্ভ

বিষকুম্ভ বি. 1 বিষে পূর্ণ কলসি; 2 (আল.) যে ব্যক্তির অন্তর বিষে পূর্ণ।