ব বেগার বেগার [ bēgāra ] বি. 1 বিনা বেতনে (প্রধানত বাধ্যতামূলক) খাটুনি (বেগার শোধ, বেগার খেটে মরা); 2 যে ব্যক্তি বিনা বেতনে খাটে বা খাটতে বাধ্য হয়। [ফা. বেগার]। বেগার ঠেলা ক্রি. বি. অনিচ্ছাসত্ত্বেও বিনা বেতনে কাজ করা। বেগারঠেলা বিণ. অনিচ্ছাসত্ত্বেও বিনা বেতনে কৃত।
ব বেগম বেগম [ bēgama ] বি. মুসলমান রানি বা সম্ভ্রান্ত মহিলা। [তুর. বেগ্ম্]। বেগমপুরি বি. তাঁতের শাড়িবিশেষ। বেগমবাহার বি. বাহারি তাঁতের শাড়িবিশেষ। বেগমসাহেবা বি. সম্ভ্রান্ত মুসলমান মহিলাকে সম্বোধনবিশেষ।
ব বেগতিক বেগতিক [ bēgatika ] বি. 1 ঝামেলা, ঝঞ্ঝাট, অসুবিধাজনক বা অস্বস্তিকর পরিস্হিতি (বেগতিক দেখে লোকটা সরে পড়ল); 2 উপায়হীন বা অতি প্রতিকূল অবস্হা, সংকট, বিপদ। ☐ বিণ. ঝামেলাপূর্ণ; সংকটপূর্ণ, প্রতিকূল। [তু. ফা. বে + বাং. গতিক-তু. বিগতি]।