ব বেচারি বেচারা, বেচারি [ bēcārā, bēcāri ] বি. নিরুপায় লোক, ভাগ্যহীন বা নিরীহ লোক। ☐ বিণ. 1 নিরুপায়, ভাগ্যহীন; 2 নিরীহ (বেচারা গোছের লোক)। [ফা. বেচারা অথবা ফা. বে + চারা (উপায়)]।
ব বেচারা বেচারা, বেচারি [ bēcārā, bēcāri ] বি. নিরুপায় লোক, ভাগ্যহীন বা নিরীহ লোক। ☐ বিণ. 1 নিরুপায়, ভাগ্যহীন; 2 নিরীহ (বেচারা গোছের লোক)। [ফা. বেচারা অথবা ফা. বে + চারা (উপায়)]।
ব বেচা বেচা [ bēcā ] ক্রি. বি. 1 বিক্রয় করা (কেনাবেচা ভালোই চলছে); 2 বেচানো। ☐ বিণ. বিক্রীত (বেচা জিনিস); বিক্রয়লব্ধ। [হি. √ বেচ < সং. বি + √ ক্রী]। বেচাকেনা, কেনাবেচা বি. ক্রয়-বিক্রয়, বিকিকিনি। বেচানো ক্রি. বি. বিক্রয় করানো। ☐ বিণ. উক্ত অর্থে।
ব বেঘোর বেঘোর [ bēghōra ] বি. 1 ভীষণ নিরুপায় বা সংকটময় অবস্হা (বেঘোরে প্রাণটা গেল); 2 অচেতন অবস্হা (বেঘোরে ঘুমোচ্ছে)। [বিঘোর দ্র]।
ব বেগোছ বেগোছ [ bēgōcha ] বিণ. 1 বিশৃঙ্খল; এলোমেলো; 2 অসুবিধাজনক। ☐ বি. 1 অসুবিধা; 2 বিশৃঙ্খলা। [ফা. বে + বাং. গোছ]।
ব বেগুনি বেগুনি বিণ. বেগুনের খোসার মতো লালচে নীল বর্ণ, violet. ☐ বি. 1 উক্ত বর্ণ; 2 বেসনে মাখিয়ে ভাজা বেগুনের পাতলা ফালি।
ব বেগুন বেগুন [ bēguna ] বি. ব্যঞ্জন রেঁধে খাওয়ার সবজিফলবিশেষ, বার্তাকু। [আঞ্চ. বাইগুন < সং. বাতিঙ্গন]। বেগুনি বিণ. বেগুনের খোসার মতো লালচে নীল বর্ণ, violet. ☐ বি. 1 উক্ত বর্ণ; 2 বেসনে মাখিয়ে ভাজা বেগুনের পাতলা ফালি।