ব বৈষম্য বৈষম্য [ baiṣamya ] বি. বৈসাদৃশ্য; প্রভেদ, অসমতা (বর্ণবৈষম্য, সামাজিক বৈষম্য)। [সং. বিষম + য]।
ব বৈশ্রবণ বৈশ্রবণ [ baiśrabaṇa ] বি. 1 বিশ্রবা মুনির পুত্র; 2 বিশ্রবা মুনির পুত্র কুবের, রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ। [সং. বিশ্রবণ + অ]।
ব বৈশ্যা বৈশ্যা স্ত্রী. বৈশ্য [ baiśya ] বি. 1 বর্ণাশ্রম ধর্মে চতুর্বর্ণের তৃতীয়বর্ণ; 2 বণিক বা ব্যবসায়ী সম্প্রদায় (বৈশ্যবুদ্ধি)। [সং. বিশ্ + ক্বিপ্ + য]।
ব বৈশ্য বৈশ্য [ baiśya ] বি. 1 বর্ণাশ্রম ধর্মে চতুর্বর্ণের তৃতীয়বর্ণ; 2 বণিক বা ব্যবসায়ী সম্প্রদায় (বৈশ্যবুদ্ধি)। [সং. বিশ্ + ক্বিপ্ + য]। স্ত্রী. বৈশ্যা। বৈশ্যবৃত্তি বি. বণিকের কর্ম বা স্বাভাবিক প্রবৃত্তি। বৈশ্যানী বিণ. (স্ত্রী.) বৈশ্যেতর জাতীয় পুরুষের বৈশ্যজাতীয়া পত্নী।
ব বৈশিষ্ট্য বৈশিষ্ট্য [ baiśiṣṭya ] বি. বিশিষ্টতা, বিশেষত্ব, অসাধারণত্ব; প্রভেদ, বৈলক্ষণ্য। [সং. বিশিষ্ট + য]।
ব বৈশাখি বৈশাখি [ baiśākhi ] বিণ. বৈশাখ মাস-সংক্রান্ত, বৈশাখ মাসের (বৈশাখি পূর্ণিমার রাত)। [সং. বৈশাখ + বাং. ই]।