বোঁচকা

বোঁচকা [ bōn̐cakā ] বি. পোঁটলা, গাঁটরি; কাপড় ইত্যাদি দিয়ে বাঁধা মোট। [তুর. হি. বুকচা]. বোঁচকাবুঁচকি বি. পোঁটলা পুঁটলি, যাত্রীর লটবহর।

বোঁ বোঁ

বোঁ বোঁ বি. 1 বেগে ঘোরার ভাব; 2 বেগে ঘোরার শব্দ (আকাশে বোঁ বোঁ শব্দ)।

বোঁ

বোঁ [ bō ] অব্য. বি. বেগে ঘূর্ণন গমন ধাবন উড্ডয়ন প্রভৃতি ভাবব্যঞ্জক (মাথাটা বোঁ করে ঘুরে গেল)। [ধ্বন্যা.]। বোঁ বোঁ বি. 1 বেগে ঘোরার ভাব; 2 বেগে ঘোরার শব্দ (আকাশে বোঁ বোঁ শব্দ)।

বৈহাসিক

বৈহাসিক [ baihāsika ] বিণ. পরিহাসবিষয়ক। ☐ বি. পরিহাস করে বা ভাঁড়ামি করে এমন ব্যক্তি (‘বৈহাসিক অবিশ্বাসী ঢালে যদি বিষাক্ত বিদ্রূপ’: সু.দ.)। [সং. বিহাস + ইক]।

বৈসাম্য

বৈসাম্য [ baisāmya ] বি. (বিরল) 1 সাম্যের অভাব; 2 ইতরবিশেষ, প্রভেদ (‘সহেতুক বৈসাম্য’: ভূদেব)। [< বাং. বি + সং. সাম্য]।

বৈসাদৃশ্য

বৈসাদৃশ্য [ baisādṛśya ] বি. 1 বৈষম্য, অমিল, পার্থক্য (বয়সের বৈসাদৃশ্য, আকৃতির বৈসাদৃশ্য); 2 উদ্ভট ভাব, বেমানান ভাব (পোশাকের বৈসাদৃশ্য)। [সং. বিসদৃশ + য]।

বৈষ্ণবী

বৈষ্ণবী বিণ. (স্ত্রী.) বৈষ্ণবের তুল্য (বৈষ্ণবী বিনয়, বৈষ্ণবী দীনতা)। ☐ বি. (স্ত্রী.) (বাং.) বৈষ্ণব ভিক্ষুণী।

বৈষ্ণব

বৈষ্ণব [ baiṣṇaba ] বিণ. 1 বিষ্ণুসম্বন্ধীয় (বৈষ্ণব-উপাসনা); 2 বিষ্ণুভক্ত। ☐ বি. 1 বিষ্ণু-উপাসক ধর্মসম্প্রদায়বিশেষ; 2 শ্রীচৈতন্যের অনুগামী সম্প্রদায়ভুক্ত ব্যক্তি। [সং. বিষ্ণু + অ]। বৈষ্ণবী বিণ. (স্ত্রী.) বৈষ্ণবের তুল্য (বৈষ্ণবী বিনয়, বৈষ্ণবী দীনতা)। ☐ বি. (স্ত্রী.) (বাং.) বৈষ্ণব ভিক্ষুণী।

বৈষয়িক

বৈষয়িক [ baiṣaẏika ] বিণ. 1 বিষয়সংক্রান্ত; 2 ধনসম্পত্তি ইত্যাদি সাংসারিক বা জাগতিক বিষয়সংক্রান্ত (বৈষয়িক বুদ্ধি, বৈষয়িক ব্যাপার)। [সং. বিষয় + ইক]।