ব্যারিস্টার

ব্যারিস্টার [ byārisṭāra ] বি. বিলাতে শিক্ষাপ্রাপ্ত ব্যবহারজীবীবিশেষ। [ইং. barrister]। ব্যারিস্টারি বি. ব্যারিস্টারের কাজ বা বৃত্তি।

ব্যায়রাম

ব্যায়রাম আঞ্চ. ব্যারাম [ byārāma ] বি. রোগ, ব্যাধি, পীড়া। [ফা. বে + সং. আরাম (সুখ)]।

ব্যারামি

ব্যারামি বিণ. বি. রোগগ্রস্ত, পীড়িত; পীড়িত ব্যাক্তি।

ব্যারাম

ব্যারাম [ byārāma ] বি. রোগ, ব্যাধি, পীড়া। [ফা. বে + সং. আরাম (সুখ)]। ব্যারামি বিণ. বি. রোগগ্রস্ত, পীড়িত; পীড়িত ব্যাক্তি। আঞ্চ. ব্যায়রাম।

ব্যারাক

ব্যারাক [ byārāka ] বি. সেনাদের শিবির বা থাকার জায়গা। [ইং. barrack]।

ব্যায়ামাগার

ব্যায়ামাগার বি. ব্যায়ামচর্চার জন্য নির্দিষ্ট কক্ষ বা সংস্হা।

ব্যায়াম

ব্যায়াম [ byāẏāma ] বি. স্বাস্হ্যরক্ষার জন্য বা সুস্বাস্হের জন্য বিধিমতো অঙ্গচালনা। [সং. বি + আরাম]। ব্যায়ামচর্চা বি. ব্যায়ামের অনুশীলন, ব্যায়াম করা। ব্যায়ামবীর বি. ব্যায়ামে বিশেষ দক্ষ ব্যাক্তি। ব্যায়ামাগার বি. ব্যায়ামচর্চার জন্য নির্দিষ্ট কক্ষ বা সংস্হা।

ব্যায়ত

ব্যায়ত [ byāẏata ] বিণ. 1 দীর্ঘ (ব্যায়তবাহু); 2 দূরবিস্তৃত, ব্যাপৃত; 3 দৃঢ়। [সং. বি + আ + √ যম্ + ত]।