বেশকম

ব্যাশকম, বেশকম [ byāśa-kama, bēśa-kama ] বি. (আঞ্চ.) পার্থক্য, তফাত। [বাং. বেশি-কম]।

ব্যাশকম

ব্যাশকম, বেশকম [ byāśa-kama, bēśa-kama ] বি. (আঞ্চ.) পার্থক্য, তফাত। [বাং. বেশি-কম]।

ব্যালোল

ব্যালোল [ byālōla ] বিণ. 1 বিলোল; 2 অতিশয় চঞ্চল; 3 ব্যাকুল। [সং. বি + আলোল]।

ব্যালান্স

ব্যালান্স [ byālānsa ] বি. ভারসাম্য (ব্যালান্সের খেলা, ব্যালান্স রাখা)। [ইং balance]।

ব্যালট

ব্যালট [ byālaṭa ] বি. ভোটপত্র, যে কাগজে চিহ্ন বা ছাপ এঁকে ভোট দেওয়া হয়। [ইং. ballot]। ব্যালটপেপার বি. ভোটপত্র।

ব্যাল

ব্যাল [ byāla ] বি. 1 সাপ; 2 হিংস্র জানোয়ার। ☐ বিণ. খল, ধূর্ত। [সং. ব্যাড় > ব্যাল]। ব্যালগ্রাহী (-হিন্) বি. সাপুড়ে।

ব্যারোমিটার

ব্যারোমিটার [ byārō-miṭāra ] বি. বায়ুর চাপ-মাপক যন্ত্র, চাপমান যন্ত্র। [ইং barometer]।