প প্রশস্য প্রশস্য [ praśasya ] বিণ. ১. প্রশংসার যোগ্য, ২. প্রশংসনীয়। [সং. প্র + √ শন্স্ + য]। বি. প্রশস্যতা।
প প্রশাখা প্রশাখা [ praśākhā ] বি. শাখা থেকে নির্গত ক্ষুদ্রতর শাখা, শাখার শাখা। [সং. প্র (=প্রগত) + শাখা]।
প প্রশ্বাস প্রশ্বাস [ praśbāsa ] বি. ১. নাসাপথে গৃহীত বায়ু (প্রশ্বাস নেওয়া); ২. শ্বাসগ্রহণ (নিঃশ্বাস-প্রশ্বাস)। [সং. প্র + শ্বাস]।
প প্রসর্পণ প্রসর্পণ [ prasarpaṇa ] বি. সঞ্চার, বিস্তার; সঞ্চারিত বা বিস্তৃত হওয়া (‘জীবনের প্রসর্পণ হয়তো বা পথে বিকল্পের’: সু. দ.)। [সং. প্র + √ সৃপ্ + অন]। প্রসর্পিত বিণ. সঞ্চারিত, বিস্তৃত।
প প্রসহ প্রসহ [ prasaha ] বি. কাক চিল শকুন প্যাঁচা ইত্যাদি শিকারি পাখি। [সং. প্র + √ সহ্ (=সহ্য করা) + অ]।