প্রযোজ্য

প্রযোজ্য [ prayōjya ] বিণ. ১. প্রয়োগ করার যোগ্য বা প্রয়োগ করতে হবে এমন (তোমার সম্বন্ধে একথা প্রযোজ্য নয়); ২. (ব্যাক.) ক্রিয়ার অ-ণিজন্ত অবস্হার কর্তা। [সং. প্র + যোজ্য]।

প্রলয়েশ

প্রলয়েশ [ pralaẏēśa ] বি. রুদ্র, শিব, নটরাজ (‘আজ প্রলয়েশ জেগে উঠেছে’: সু. দ.)। [সং. প্রলয় + ঈশ]।

প্রলিপ্ত

প্রলিপ্ত [ pralipta ] বিণ. (ভালোভাবে বা প্রগাঢ়ভাবে) লেপন করা হয়েছে এমন। [সং. প্র + লিপ্ত]।

প্রলীন

প্রলীন [ pralīna ] বিণ. ১. একেবারে লীন বা লুপ্ত; ২. মূর্ছিত। [সং. প্র + লীন]।

প্রশংসক

প্রশংসক [ praśaṃsaka ] বিণ. প্রশংসাকারী, সুখ্যাতি করে এমন। [সং. প্র + √ শন্স্ + অক]।

প্রশম

প্রশম [ praśama ] বি. ১. শান্তি; ২. উপশম, সাময়িক শান্তি। [সং. প্র + √ শম্ + অ]। প্রশমন বি. ১. শান্ত বা নিবৃত্ত বা সংযত করা; ২. নিবারণ; ৩. দমন; ৪. শান্তি (শোকপ্রশমন, দুঃখপ্রশমন, ক্রোধপ্রশমন)। প্রশমিত বিণ. ১. নিবারিত; ২. শান্ত বা সংযত করা হয়েছে এমন (ক্রোধ প্রশমিত হয়েছে); ৩. (রসা.) ক্ষার বা অম্ল নয় এমন, neutral (বি. প.)।

প্রশমিত

প্রশমিত বিণ. ১. নিবারিত; ২. শান্ত বা সংযত করা হয়েছে এমন (ক্রোধ প্রশমিত হয়েছে); ৩. (রসা.) ক্ষার বা অম্ল নয় এমন, neutral (বি. প.)।

প্রশমন

প্রশমন বি. ১. শান্ত বা নিবৃত্ত বা সংযত করা; ২. নিবারণ; ৩. দমন; ৪. শান্তি (শোকপ্রশমন, দুঃখপ্রশমন, ক্রোধপ্রশমন)।

প্রশস্ত

প্রশস্ত [ praśasta ] বিণ. ১. প্রশংসা করা হয়েছে এমন; ২. উত্কৃষ্ট, শ্রেষ্ঠ (প্রশস্ত উপায়); ৩. উপযুক্ত, যোগ্য বা যোগ্যতম (প্রশস্ত সময়); ৪. উদার (প্রশস্ত হৃদয়); ৫. (বাং.) বিস্তৃত, চওড়া (প্রশস্ত রাস্তা); ৬. (বাং.) প্রসারিত (সর্বোতোভাবে কৃষিবিস্তারের ক্ষেত্র প্রশস্ত করতে হবে)। [সং. প্র + √ শন্স্ + ত]। বি. ̃ তা, প্রাশস্ত্য।

প্রশস্তি

প্রশস্তি [ praśasti ] বি. ১. প্রশংসা; ২. স্তুতি, স্তব (শিবের প্রশস্তি)। [সং. প্র + √ শন্স্ + তি]।