পুরুহূত

পুরুহূত [ puruhūta ] বি. ইন্দ্র। [সং. পুরু (=প্রচুর) + হৃত (=যজ্ঞে) আমন্ত্রিত]।

পুরু

পুরু [ puru ] বিণ. ১. মোটা, স্হূল (পুরু চামড়া); ২. ভাঁজ বা পরতবিশিষ্ট (সাতপুরু)। [দেশি]।

পুরীষ

পুরীষ [ purīṣa ] বি. বিষ্ঠা, মল। [সং. √ পৃ + ঈষ]।

পুরি

পুরি [ puri ] বি. ময়দা বা আটার তৈরি লুচিজাতীয় খাবার। [সং. পুরিকা]।

পুরস্ক্রিয়া

পুরস্ক্রিয়া [ puraskriẏā ] বি. পুরস্কার-প্রদান। [সং. পুরস্ + ক্রিয়া]।

পুরশ্চরণ

পুরশ্চরণ [ puraścaraṇa ] বি. মন্ত্রজপে ও অভীষ্টলাভে প্রথমেই ইষ্টদেবতার পূজার্চনা ইত্যাদি। [সং. পুরস্ + √ চর্ + অন]।

পুরবি

পুরবি [ purabi ] বি. সংগীতের অপরাহ্নকালীন রাগিণীবিশেষ। [হি. পূর্বী]।

পুরবৈয়াঁ

পুরবৈয়াঁ [ purabaiẏā ] বিণ. পূর্ব দিক থেকে প্রবাহিত; পূর্ব দিকের। [তু. মৈ. পুরব (=পূর্ব) + বাং. ইয়া]।

পুনরায়

পুনরায় [ punarāẏa ] অব্য. ক্রি-বিণ. আবার। [< সং. পুনরপি? পুনর্বার?]।