প পুষ্কর পুষ্কর [ puṣkara ] বি. ১. পদ্ম; ২. পদ্মকোষ; ৩. জল; ৪. মেঘবিশেষ; ৫. হিন্দুতীর্থরুপে পরিগণিত আজমিড়ের নিকটস্হ হ্রদবিশেষ। [সং. পুষ্ক + √ রা + অ]।
প পুশিদা পুশিদা [ puśidā ] বিণ. ১. লুকানো, লুকিয়ে রয়েছে এমন; ২. অন্তরালবর্তী, গুপ্তভাবে রয়েছে এমন। [ফা. পোশীদগি > হি. পোশীদা]।
প পুলিন পুলিন [ pulina ] বি. ১. নদীর বালুকাময় তীরের যে পর্যন্ত জোয়ারের জল ওঠে; সৈকত; ২. চড়া। [সং. পুল্ + ইন]।
প পুরোডাশ পুরোডাশ [ purōḍāśa ] বি. ১. যবের তৈরি রুটি বা মালপোয়াজাতীয় প্রাচীনযুগের খাবারবিশেষ; ২. যজ্ঞীয় ঘৃত ও পশুমাংস। [সং. পুরস্ + √ দাশ্ + অ, দ ড]।