প পৃথগ্ভাব পৃথগ্ভাব [ pṛthag-bhāba ] বি. বিভিন্নতা; স্বতন্ত্রতা (একসঙ্গে থেকেও সে তার পৃথগ্ভাব বজায় রেখেছে)। [সং. পৃথক্ + ভাব]।
প পৃথগন্ন পৃথগন্ন [ pṛthaganna ] বিণ. এক পরিবারের বা বংশের অন্তর্ভুক্ত হয়েও একান্নবর্তী নয় এমন, হাঁড়ি ভিন্ন হয়েছে এমন। [সং. + পৃথক্ + অন্ন]।
প পূষন পূষন [ pūṣana ] (-ষন্), (অশু.) পূষণ বি. সূর্য (‘হে পূষণ, কবে হব শুচি’: প্রেমেন্দ্র)। [সং. √ পূষ্ + অন্ + অ]।
প পূর্ণোপমা পূর্ণোপমা [ pūrṇōpamā ] বি. অর্থালংকারবিশেষ; এই উপমা অলংকারে উপমান উপমেয় সাধারণ ধর্ম ও তুলনাবাচক শব্দের স্পষ্ট উল্লেখ থাকে। [সং. পূর্ণ + উপমা]।