প পেনশন পেনশন [ pēna-śana ] বি. চাকরি থেকে অবসর গ্রহণের পর প্রাপ্ত ভাতা; বার্ধক্যভাতা। [ইং. pension]।
প পেট্রলিয়াম পেট্রলিয়াম [ pēṭraliẏāma ] বি. অশোধিত খনিজ তেলবিশেষ যা শোধিত হয়ে পেট্রলে পরিণত হয়। [ইং. petroleum]।
প পেটিকোট পেটিকোট [ pēṭi-kōṭa ] বি. (শাড়ির নীচে পরিধেয়) স্ত্রীলোকের অন্তর্বাসবিশেষ, কোমর থেকে গোড়ালি পর্যন্ত ঝুলবিশিষ্ট অন্তর্বাস, শায়া। [ইং. petticoat]।
প পেজি পেজি [ pēji ] বিণ. পেজ বা পৃষ্ঠাযুক্ত (আটপেজি ফর্মা, ষোলোপেজি ফর্মা)। [ইং. পেজ (page) + বাং. ই]।
প পেঙ্গুইন পেঙ্গুইন [ pēṅguina ] বি. দক্ষিণ মেরু প্রদেশের ছোটো ডানাযুক্ত ও সাঁতারে দক্ষ পাখিবিশেষ। [ইং. penguin]।