প প্রগ্রহ প্রগ্রহ, প্রগ্রাহ [ pragraha, pragrāha ] বি. ১. লাগাম, বল্গা; ২. বাঁধবার দড়ি। [সং. প্র + √ গ্রহ্ + অ]।
প প্রখ্যাপন প্রখ্যাপন [ prakhyāpana ] বি. ঘোষণা করা, কীর্তন (গুণ প্রখ্যাপন)। [সং. প্র + √ খ্যা + ণিচ্ + অন]। প্রখ্যাপক বিণ. ঘোষক, ঘোষণাকারী। প্রখ্যাপিত বিণ. ঘোষিত।
প প্রখ্যাত প্রখ্যাত [ prakhyāta ] বিণ. বিখ্যাত, প্রসিদ্ধ। [সং. প্র + খ্যাত]। প্রখ্যাতনামা বিণ. যার নাম সুপরিচিত এমন, স্বনামখ্যাত; যশস্বী।