প্রচ্ছাদন

প্রচ্ছাদন [ pracchādana ] বি. ১. আচ্ছাদন, আবরণ; ২. উত্তরীয়বস্ত্র; ৩. আবরণবস্ত্র। [সং. প্র + √ ছদ্ + ণিচ্ + অন]। প্রচ্ছাদিত বিণ. আবৃত, আচ্ছাদিত, ঢাকা।

প্রজন

প্রজন [ prajana ] বি. গবাদি পশুর গর্ভসঞ্চারকরণ, breeding. [সং. প্র + √ জন্ + ণিচ্ + অ]।

প্রচেষ্টা

প্রচেষ্টা [ pracēṣṭā ] বি. ১. বিশেষ চেষ্টা, প্রয়াস; ২. সাধনা, অধ্যবসায়; ৩. বিশেষ উদ্যম (কর্মপ্রচেষ্টা)। [সং. প্র + চেষ্টা]।

প্রচেয়

প্রচেয় [ pracēẏa ] বিণ. ১. চয়নযোগ্য; ২. গ্রহণীয়, গ্রাহ্য। [সং. প্র + √ চি + য]।

প্রাচীর

প্রাচীর [ prācīra ] বি. প্রাকার, দেওয়াল, পাঁচিল। [সং. প্র + আ + √ চি + র]।

প্রচুর

প্রচুর [ pracura ] বিণ. ১. প্রভূত, অনেক, বহু, ঢের (প্রচুর টাকা, প্রচুর লোক); ২. যথেষ্ট, পর্যাপ্ত (প্রচুর খাওয়া হয়েছে)। [সং. প্র + √ চুর্ + অ]। বি. প্রচুরতা, প্রাচুর্য।

প্রচীয়মান

প্রচীয়মান [ pracīẏa-māna ] বিণ. ১. উপচীয়মান; ২. ক্রমবর্ধমান, বৃদ্ধিশীল। [সং. প্র + √ চি + মান (শানচ্)]।

প্রচিত

প্রচিত [ pracita ] বিণ. ১. চয়ন বা সংগ্রহ করা হয়েছে এমন; ২. সঞ্চিত; ৩. বৃদ্ধিপ্রাপ্ত। [সং. প্র + √ চি + ত]।

প্রগ্রাহ

প্রগ্রহ, প্রগ্রাহ [ pragraha, pragrāha ] বি. ১. লাগাম, বল্গা; ২. বাঁধবার দড়ি। [সং. প্র + √ গ্রহ্ + অ]।