প

পড়া

পড়া1 [ paḍ়ā1 ] বি. ক্রি. 1 উপর থেকে নীচে পতিত হওয়া (গাছ থেকে পড়া); 2 সাধ্যসাধনা করা, ঢলা (গায়ে পড়া); 3 আছাড় খাওয়া (চলতে চলতে পিছলে পড়া); 4 অসুবিধাগ্রস্ত হওয়া (দায়ে পড়া, দুর্দিনে পড়া, মুশকিলে পড়া); 5 দেহের অবস্হা পরিবর্তন করা (ঘুমিয়ে পড়া, শুয়ে পড়া, বসে পড়া); 6 অনাবাদি বা অকর্ষিত থাকা (জমিটা পড়ে আছে); 7 খালি বা বাসিন্দাশূন্য থাকা (বাড়িটা পড়ে আছে); 8 অসমাপ্ত থাকা (অনেক কাজ পড়ে আছে); 9 শেষ হওয়া (‘বেলা পড়ে’ আসে, বধূ চলে ঘাটে’: য. সে); 1০ থাকা, রওয়া (পিছনে পড়া); 11 অনাদায় থাকা (বহু টাকা পড়ে আছে); 12 আরম্ভ হওয়া, সূত্রপাত হওয়া (গরম পড়েছে); 13 আক্রমণ করা (ডাকাত পড়া); 14 আক্রান্ত হওয়া (রোগে পড়া);15 আটক বা আবদ্ধ হওয়া (জালে মাছ পড়েছে); 16 উদয় হওয়া (মনে পড়া); 17 গোচর হওয়া (চোখে পড়া); 18 ব্যয় বা ব্যয়িত হওয়া (কত খরচ পড়বে); 19 ঝরা,...
প

পড়োশি

পড়শি, পড়োশি [ paḍ়śi, paḍ়ōśi ] বি. প্রতিবেশী, কাছেই বাস করে এমন লোকজন। [হি. পড়োসী < প্রাকৃ. পডিএসি]।
প

পড়শি

পড়শি, পড়োশি [ paḍ়śi, paḍ়ōśi ] বি. প্রতিবেশী, কাছেই বাস করে এমন লোকজন। [হি. পড়োসী < প্রাকৃ. পডিএসি]।
প

পড়পড়

পড়পড় [ paḍ়-paḍ় ] বি. অব্য. কাপড় ছেঁড়ার শব্দ। [বাং. ধ্বন্যা.]।
প

পড়ন্ত

পড়ন্ত [ paḍ়nta ] বিণ. 1 পতনোম্মুখ (পড়ন্ত ফল, পড়ন্ত গাছ); 2 শেষ হয়ে আসছে এমন (পড়ন্ত বেলা)। [বাং. পড়া1 + অন্ত]।
প

পড়ন

পড়ন [ paḍ়na ] বি. পতন, পড়া। [বাং. পড়া1 + অন]।
প

পড়তি বাজার

পড়তি বাজার বি. পণ্যদ্রব্যের চাহিদা কমে যাওয়ার ফলে মূল্য হ্রাস হওয়ার অবস্হা।
প

পড়তি

পড়তি [ paḍ়ti ] বি. 1 অবনতি, পড়ার বা পতনের অবস্হা (তাদের অবস্হা এখন পড়তির মুখে); 2 মূল্যহ্রাস, মন্দা (দামের উঠতি-পড়তি); 3 যা পড়ে যায় (ঝড়তি-পড়তি)। ☐ বিণ. 1 পতনোম্মুখ, অবনতি ঘটছে এমন (পড়তি দশা); 2 শেষ হতে বা লোপ পেতে চলেছে এমন (পড়তি বেলা, পড়তি ব্যাবসা)। [বাং. পড়া1 + তি]। পড়তি বাজার বি. পণ্যদ্রব্যের চাহিদা কমে যাওয়ার ফলে মূল্য হ্রাস হওয়ার অবস্হা।
প

পড়তা

পড়তা [ paḍ়tā ] বি. 1 (পাশা খেলায়) ক্রমাগত জয়ের দান; 2 ভাগ্য (পড়তা ভালো নয়); 3 সুসময়, সৌভাগ্য (তার এখন পড়তা চলছে);4 গড়ে হিসাব করলে যে-সংখ্যা মেলে (গড়পড়তা); 5 পণ্য উত্পাদনের বা সংগ্রহের মোট খরচ (পড়তা পোষানো); 6 বনিবনা (তার সঙ্গে আমার পড়তা হচ্ছে না)। [বাং. পড়া1 + তা]।
প

পঠ্যমান

পঠ্যমান বিণ. পঠিত হচ্ছে এমন, পড়া হচ্ছে এমন।