প পড়ানো পড়ানো বি. ক্রি. 1 বিদ্যা শিক্ষা দেওয়া; 2 অধ্যাপনা করা (কলেজে পড়ানো); 3 আবৃত্তি করানো (মন্ত্র পড়ানো); 4 মন্ত্রণা দেওয়া (উকিল সাক্ষীকে দিনরাত পড়াচ্ছে); 5 বুলি শেখানো (পাখিকে পড়ানো)। ☐ বিণ. উক্ত সব অর্থে।
প পড়ে পাওয়া পড়ে-পাওয়া বিণ. 1কুড়িয়ে পাওয়া গেছে এমন; 2 বিনা পরিশ্রমে পাওয়া গেছে এমন (পড়ে পাওয়া চোদ্দো আনা)।