প

পদার্থবিজ্ঞান

পদার্থবিজ্ঞান, পদার্থবিদ্যা বি. জড়পদার্থ ও শক্তির ধর্মাদি সম্বন্ধীয় বিদ্যা, physics.
প

পদার্থ

পদার্থ [ padārtha ] বি. 1 পদের বা শব্দের অর্থ বা প্রতিপাদ্য 2 বস্তু, দ্রব্য, জিনিস (এ কেমন পদার্থ ? জড় পদার্থ 3 সার (এ বইয়ে পদার্থ কিছু নেই) 4 (বৈশেষিক দর্শ.) দ্রব্য, গুণ, কর্ম, সামান্য বা শ্রেণি, বিশেষ বা ব্যক্তি, সমবায় বা গুণ ও ক্রিয়ার যোগ এবং অভাব 5 (তর্কশাস্ত্রে) জ্ঞানের বিষয়সমূহকে যে-সমস্ত বিভাগে শ্রেণিবদ্ধ করা যায়, category (বি. প.) [সং. পদ + অর্থ]। পদার্থবিজ্ঞান, পদার্থবিদ্যা বি. জড়পদার্থ ও শক্তির ধর্মাদি সম্বন্ধীয় বিদ্যা, physics.
প

পদারবিন্দ

পদাম্বুজ, পদারবিন্দ [ padāmbuja, padāra-binda ] বি. চরণকমল, চরণরূপ পদ্ম (‘নমি পদাম্বুজে’)। [সং. পদ + অম্বুজ, অরবিন্দ]।
প

পদাম্বুজ

পদাম্বুজ, পদারবিন্দ [ padāmbuja, padāra-binda ] বি. চরণকমল, চরণরূপ পদ্ম (‘নমি পদাম্বুজে’)। [সং. পদ + অম্বুজ, অরবিন্দ]।
প

পদাবলী

পদাবলী [ padābalī ] বি. 1 গানসমূহ 2 বৈষ্ণব কবিদের রচিত পদসমূহ বা গীতিকবিতাসমূহ। [সং. পদ + আবলি]।
প

পদাবনত

পদাবনত [ padāba-nata ] বিণ. 1 পদানত 2 বশীভূত। [সং. পদ + অবনত]। স্ত্রী. পদাবনতা।
প

পদান্বয়ী

পদান্বয়ী (-য়িন) বিণ. (ব্যাক.) বিভিন্ন পদের মধ্যে অন্বয়সাধন করে এমন (পদান্বয়ী অব্যয়)।
প

পদান্বয়

পদান্বয় [ padānbaẏa ] বি. (ব্যাক.) পদের অন্বয়, পদপরিচয়। [সং. পদ + অন্বয়]। পদান্বয়ী (-য়িন) বিণ. (ব্যাক.) বিভিন্ন পদের মধ্যে অন্বয়সাধন করে এমন (পদান্বয়ী অব্যয়)।