প

পদ্ধতি

পদ্ধতি [ paddhati ] বি. 1 প্রণালী (কর্মপদ্ধতি) 2 রীতি (বিবাহপদ্ধতি) 3 প্রথা (পুরোনো পদ্ধতিতে বিশ্বাস) 4 আচার 5 পথ; 6 শ্রেণি 7 প্রবাহ। [সং. পদ + √হন্ + তি]। পদ্ধতিগত বিণ. প্রণালীসম্বন্ধীয় রীতিগত (পদ্ধতিগত পরিবর্তন)।
প

পদোন্নতি

পদোন্নতি [ padōnnati ] বি. চাকরিতে বা পদের উন্নতি; মর্যাদার বা ক্ষমতার বৃদ্ধি। [সং. পদ + উন্নতি]।
প

পদাহত

পদাহত [ padāhata ] বিণ. চরণদ্বারা প্রহৃত, লাথি মারা হয়েছে এমন। [সং. পদ + আহত]।
প

পদাশ্রিত

পদাশ্রিত বিণ. চরণে আশ্রয় লাভ করেছে এমন অনুগৃহীত। স্ত্রী. পদাশ্রিতা।
প

পদাশ্রয়ী

পদাশ্রয়ী (-য়িন্) বিণ. চরণে আশ্রয় পেয়েছে এমন।
প

পদাশ্রয়

পদাশ্রয় [ padāśraẏa ] বি. 1 চরণরূপ আশ্রয়, চরণে আশ্রয়; 2 অনুগ্রহ, দায়। সং. পদ + আশ্রয়। পদাশ্রয়ী (-য়িন্) বিণ. চরণে আশ্রয় পেয়েছে এমন। পদাশ্রিত বিণ. চরণে আশ্রয় লাভ করেছে এমন অনুগৃহীত। স্ত্রী. পদাশ্রিতা।
প

পদার্পণ করা

পদার্পণ করা ক্রি. বি. 1 কোনোকিছুর উপর পা রাখা 2 প্রবেশ করা বা উপস্হিত হওয়া, আসা (গৃহে পদার্পণ করা)।
প

পদার্পণ

পদার্পণ [ padārpaṇa ] বি. 1 চরণস্হাপন, পা দেওয়া 2 প্রবেশ; উপস্হিত হওয়া (এই গ্রামে আমার এই প্রথম পদার্পণ)। [সং. পদ + অর্পণ]। পদার্পণ করা ক্রি. বি. 1 কোনোকিছুর উপর পা রাখা 2 প্রবেশ করা বা উপস্হিত হওয়া, আসা (গৃহে পদার্পণ করা)।
প

পদার্থবিদ্যা

পদার্থবিজ্ঞান, পদার্থবিদ্যা বি. জড়পদার্থ ও শক্তির ধর্মাদি সম্বন্ধীয় বিদ্যা, physics.