প

পদ্মশ্রী

পদ্মশ্রী [ padmaśrī ] বি. 1 (বৌ. সা.) বোধিসত্ত্ববিশেষ; 2 ভারত সরকারের প্রদত্ত উপাধিবিশেষ। [সং. পদ্ম + শ্রী + অ]।
প

পদ্মভূষণ

পদ্মভূষণ [ padma-bhūṣaṇa ] বি. ভারত সরকার কর্তৃক প্রদত্ত উপাধিবিশেষ, পদ্মবিভূষণ অপেক্ষা নিম্নতর উপাধিবিশেষ। [সং. পদ্ম + ভূষণ]।
প

পদ্মবিভূষণ

পদ্মবিভূষণ [ padma-bibhūṣaṇa ] বি. বিভিন্ন গুণ বা কৃতিত্বের জন্য ভারত সরকার কর্তৃক প্রদত্ত উপাধিবিশেষ। [সং. পদ্ম + বিভূষণ]।
প

পদ্মগোখরো

পদ্মগোখরো বি. ফণায় পদ্মচিহ্নযুক্ত গোখরো সাপ।
প

পদ্মনাভ

পদ্মনাভ বি. (নাভিতে পদ্ম আছে বলে) বিষ্ণু।
প

পদ্মনেত্র

পদ্মনেত্র বিণ. পদ্মের মতো সুন্দর চক্ষুযুক্ত, কমললোচন।
প

পদ্মপলাশ

পদ্মপলাশ বি. পদ্মের পাতা বা পদ্মফুলের পাপড়ি।
প

পদ্মপলাশলোচন

পদ্মপলাশলোচন বিণ. পদ্মের পাপড়ির মতো সুন্দর ও আয়ত চক্ষুবিশিষ্ট। ☐ বি. বিষ্ণু।
প

পদ্মপাণি

পদ্মপাণি বিণ. 1 যার হাতে পদ্ম আছে2 পদ্মের মতো সুন্দর ও কোমল হাতবিশিষ্ট। ☐ বি. 1 ব্রহ্মা 2 সূর্য; 3 বুদ্ধ।