প

পদ্মিনী

পদ্মিনী [ padminī ] বিণ. (স্ত্রী.) পদ্মবিশিষ্ট। ☐ বি. 1 পদ্মসমূহ, পদ্মের ঝাড় 2 চার জাতির নারীর মধ্যে শ্রেষ্ঠজাতীয়া সুলক্ষণা নারী। [সং. পদ্ম + ইন্ + ঈ]। পদ্মিনীকান্ত, পদ্মিনীবল্লভ বি. সূর্য।
প

পদ্মাসন

পদ্মাসন [ padmāsana ] বি. 1 যোগের আসনবিশেষ 2 ব্রহ্মা। [সং. পদ্ম + আসন]। পদ্মাসনা বি. (স্ত্রী.) লক্ষ্মীদেবী।
প

পদ্মালয়া

পদ্মালয়া [ padmālaẏā ] বি. লক্ষ্মীদেবী। [সং. পদ্ম + আলয় + আ]।
প

পদ্মাবতী

পদ্মাবতী [ padmābatī ] বি. 1 মনসাদেবী 2 (মহাভারতে) কর্ণের পত্নী; 3 পদ্মানদী। [সং. পদ্ম + বত্ + ঈ]।
প

পদ্মাক্ষ

পদ্মাক্ষ [ padmākṣa ] বিণ. পদ্মের মতো চোখবিশিষ্ট, পদ্মলোচন। ☐ বি. পদ্মের বীজ। [সং. পদ্ম + অক্ষি + অ]।
প

পদ্মাকর

পদ্মাকর [ padmākara ] বি. যে জলাশয়ে বহু পদ্ম জন্মে। [সং.পদ্ম + আকর]।
প

পদ্মা

পদ্মা [ padmā ] বি. 1 লক্ষ্মীদেবী 2 মনসাদেবী 3 বাংলাদেশের নদীবিশেষ। [সং. পদ্ম + অ + আ]।