প

পরেশান

পরেশান [ parē-śāna ] বিণ. 1 ক্লান্ত, পরিশ্রান্ত; 2 নাকাল; হয়রান; 3 ব্যাকুল। [ফা. পরিশান]। পরেশানি বি. শ্রান্তি; হয়রানি।
প

পরেশ

পরেশ [ parēśa ] বি. পরমেশ্বর। [সং. পর3 + ঈশ]।
প

পরে

পরে1 [ parē1 ] ক্রি-বিণ. 1 পিছনে, পশ্চাতে (সে পরে আসছে); 2 অনন্তর, অতঃপর (পরে সেখানে গেলাম); 3 ভবিষ্যতে (পরে মজা টের পাবে); 4 কোনো ঘটনা সম্পন্ন বা শেষ হয়ে গেলে (ট্রেন ছাড়ার পরে সে স্টেশনে গেছে)। [সং. পর3 + বাং. এ]। পরে-পরে ক্রি-বিণ. একটির পর একটি করে (পরে-পরে সাজানো)। পরে2 [ parē2
প

পার্শ্বচরিত্র

পার্শ্বচরিত্র বি. নাটকাদিতে মূল চরিত্রের পাশাপাশি অভিনয়কারী অপ্রধান চরিত্র।  
প

পরুষতা

পরুষতা, পরুষত্ব, পারুষ্য বি. পরুষ।
প

পরুষ

পরুষ [ paruṣa ] বিণ. 1 কর্কশ (পরুষ কণ্ঠস্বর); 2 কঠোর, নিষ্ঠুর (পরুষ বচন); 3 উদ্ধত। [সং. √ পৃ + উষ]। বি. পরুষতা, পরুষত্ব, পারুষ্য।
প

পরীত

পরীত [ parīta ] বিণ. পরিবৃত, বেষ্টিত, চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে এমন। [সং. পরি + √ ই + ত]।
প

পরীক্ষার্থী

পরীক্ষার্থী (-র্থিন্) বিণ. বি. পরীক্ষা দিতে প্রস্তুত বা পরীক্ষা দেবে এমন। স্ত্রী. পরীক্ষার্থিনী।