প

পরোয়া

পরোয়া [ parōẏā ] বি. 1 গ্রাহ্য বা গণনীয় বলে বোধ; 2 ভয়ডর, আশঙ্কা (বেপরোয়া); 3 তোয়াক্কা, সমীহ, কেয়ার (সে কাউকেই পরোয়া করে না)। [ফা. পর্বা]। কুছ পরোয়া নেই — কোনো ভয় নেই।
প

পরোপজীব্য

পরোপজীব্য বিণ. পরের আশ্রয়ে জীবনধারণকারী; পরের গলগ্রহ হয়ে বাঁচে এমন।
প

পরোপজীবী

পরোপজীবী [ parōpa-jībī ] (-বিন্) বিণ. 1 পরের সাহায্যের উপর নির্ভর করে বাঁচে এমন; 2 পরনির্ভর। [সং. পর3 + উপ + √জীব্ + ইন্]। পরোপজীব্য বিণ. পরের আশ্রয়ে জীবনধারণকারী; পরের গলগ্রহ হয়ে বাঁচে এমন।
প

পরোপকারী

পরোপকারী (-রিন্) বিণ. অপরের উপকার করে এমন। স্ত্রী. পরোপকারিণী।
প

পরোপকার

পরোপকার [ parōpa-kāra ] বি. পরের উপকার বা মঙ্গল। [সং. পর3+ উপকার]। পরোপকারী (-রিন্) বিণ. অপরের উপকার করে এমন। স্ত্রী. পরোপকারিণী। পরোপকারিতা বি. 1 পরোপকার; 2 পরোপকারের প্রবৃত্তি।
প

পরোটা

পরোটা [ parōṭā ] বি. অল্প ঘি ডালডা বা তেলে ভাজা রুটিবিশেষ। [হি. পরেটা]।
প

পরোক্ষ

পরোক্ষ [ parōkṣa ] বিণ. 1 অপ্রত্যক্ষ, ইন্দ্রিয়াতীত, সাক্ষাত্ জ্ঞানের বহির্ভূত (পরোক্ষ প্রমাণ); 2 সরাসরি নয় এমন (পরোক্ষ নিন্দা)। [সং. পর3 + অক্ষ (=ইন্দ্রিয়, জ্ঞান) তু. বিপ. প্রত্যক্ষ]।