প পর্পটিকা পর্পটিকা, পর্পটী [ parpaṭikā, parpaṭī ] বি. 1 পাঁপড়; 2 ক্ষেতপাপড়া নামক ওষধিবিশেষ। [সং. √ পর্প্ + অট + ক + আ, অট + ঈ]।
প পর্তুগিজ পর্তুগিজ [ partu-gija ] বি. পর্তুগালের ভাষা বা অধিবাসী। ☐ বিণ. 1 পর্তুগাল দেশসম্বন্ধীয়; 2 পর্তুগালের অধিবাসী সম্বন্ধীয়। [ইং. Portuguese, তু. পো. Portuguez]।