পর্বত
পর্বত [ parbata ] বি. ভূপৃষ্ঠ থেকে বহু উঁচু ও বহুদূর বিস্তৃত শিখরবিশিষ্ট ভূভাগ, পাহাড়, গিরি, শৈল। [সং. √ পর্ব্ + অত]। পর্বতগহ্বর বি. পর্বতের মধ্যস্হ গুহা বা কন্দর। পর্বতজাত বিণ. পর্বতে উত্পন্ন। পর্বতপতি বি. হিমালয়। পর্বতপ্রমাণ বিণ. পর্বতের মতো উঁচু বা বিশাল (পর্বতপ্রমাণ অভিযোগ)। পর্বতসংকুল বিণ. (প্রচুর) পর্বত আছে এমন (পর্বতসংকুল দেশ)। পর্বতারোহী (-হিন্) বি. বিণ. পর্বতে আরোহণ করে এমন, পাহাড়ে ওঠে এমন। (অপ্র.) পর্বতীয়, (অপ্র.) পার্বত, (অপ্র.) পার্বতীয়, পার্বত্য বিণ. 1 পর্বতসম্বন্ধীয়; 2 পর্বতে জাত বা উত্পন্ন (পার্বত্য উদ্ভিদ); 3 পর্বতে বাসকারী (পার্বত্য উপজাতি)।
পর্ব
পর্ব [ parba ] (-র্বন্) বি. 1 দেবতার পূজা বা শাস্ত্রোক্ত ধর্মানুষ্ঠানের জন্য নির্দিষ্ট দিন, পার্বণ; 2 পরব, সামাজিক বা ধর্মীয় উত্সব; 3 সংক্রান্তি এবং অষ্টমী চতুর্দশী পূর্ণিমা ও অমাবস্যা তিথি; 4 গ্রন্হি, গাঁট; 5 সন্ধি, বাঁক (বয়সের শেষ পর্ব); 6 দুই গ্রন্হি বা গাঁটের মধ্যবর্তী অংশ, পাব (আঙুলের পর্ব); 7 অধ্যায় (আদি পর্ব, ভীষ্ম পর্ব, জীবনের শেষ পর্ব); 8 কোনো ব্যাপারের অঙ্গ (ভোজনপর্ব সমাপ্ত); 9 (উদ্ভি.) কাণ্ডের জোড়ামুখ, বৃন্তের যে অংশ থেকে পত্রোদ্গম হয়, node (বি.প.)। [সং. √ পৃ + বন্]। পর্বমধ্য বি. (উদ্ভি.) দুই পর্বের মধ্যবর্তী অংশ, পাব, internode (বি.প.)।