প

পাকলা

পাকলা, পাকলানো [ pākalā, pākalānō ] ক্রি. (কাব্যে) রাঙানো, রক্তবর্ণ করা (‘চক্ষু পাকলিয়া বলে রোখে’: কাশী)। [সং. পাকল (রক্তবর্ণ, লোহিত) + বাং. আ, আনো]।
প

পাকড়ানো

পাকড়ানো ক্রি. বি. সবলে ধরা; গ্রেপ্তার করা।
প

পাকড়াও

পাকড়াও বি. 1 সবলে ধরা; গ্রেপ্তার করা; 2 প্রচণ্ড পীড়াপীড়ি (সবাই মিলে চাঁদার জন্যে পাকড়াও করল)। ☐ বিণ. সবলে ধৃত; গ্রেপ্তার (পাকড়াও হওয়া)।
প

পাকড়া

পাকড়া [ pākaḍ়ā ] ক্রি. বলপ্রয়োগ করে ধরা; গ্রেপ্তার করা (চোরটাকে পাকড়াও)। [হি. মৈ. √ পকড় < সং. প্র + √ কৃষ্]। পাকড়াও বি. 1 সবলে ধরা; গ্রেপ্তার করা; 2 প্রচণ্ড পীড়াপীড়ি (সবাই মিলে চাঁদার জন্যে পাকড়াও করল)। ☐ বিণ. সবলে ধৃত; গ্রেপ্তার (পাকড়াও হওয়া)। পাকড়ানো ক্রি. বি. সবলে ধরা; গ্রেপ্তার করা।
প

পাকশাসন

পাকশাসন বি. পাক নামে দৈত্যের নিধনকারী অর্থাত্ ইন্দ্র।
প

পাকশাসনি

পাকশাসনি বি. ইন্দ্রপুত্র জয়ন্ত ও অর্জুন।
প

পাক খাওয়া

পাক খাওয়া ক্রি. বি. ঘোরা; প্রদক্ষিণ করা; বেড়ানো; প্যাঁচ খাওয়া; মোচড় খাওয়া; মোচড়ানো।
প

পাকচক্রে

পাকচক্রে, পাকচক্রে ক্রি-বিণ. ঘটনাচক্রে, দৈবক্রমে; কলে-কৌশলে।
প

পাকদণ্ডী

পাকদণ্ডী বি. যে-পথ ঘুরে ঘুরে পাহাড়ে উঠে গেছে।
প

পাক দেওয়া

পাক দেওয়া ক্রি. বি. মোচড়ানো; পাকানো; ঘোরা; বেড়ানো (চলো একটা পাক দিয়ে আসি)।