প

পাকা দেখা

পাকা দেখা বি. বিবাহের সম্বন্ধ স্হির করে বর বা কনেকে আশীর্বাদ করার জন্য দেখা।
প

পাকা ধানে মই

পাকা ধানে মই (আল.) নিশ্চিত প্রাপ্তি বা লাভের আশা নষ্ট, সুসম্পন্ন কাজ পণ্ড।
প

পাকা মাথা

পাকা মাথা বি. সুচতুর ও অভিজ্ঞ ব্যক্তির মাথা বা বুদ্ধি।
প

পাকামো

পাকামো বি. (নিন্দায়) পাকা অর্থাত্ পরিণত বা অভিজ্ঞ নয় অথচ পাকার মতো ভাব; অপ্রাপ্তবয়স্ক অবস্হায় বয়স্কদের মতো আচরণ।
প

পাকা হাত

পাকা হাত বি. নিপুণ বা অভিজ্ঞ হাত বা কাজকর্ম; অভিজ্ঞতা।
প

পাকা

পাকা1 [ pākā1 ] ক্রি. 1 পক্ব বা পরিণত হওয়া (ফল পেকেছে, বুদ্ধি পাকে); 2 শুভ্র হওয়া (চুল পেকেছে); 3 পুঁজে পূর্ণ হওয়া (ফোঁড়া পাকা); 4(নিন্দায়) দড় হওয়া (ছেলেটা বড়ো পেকেছে)। ☐বি. উক্ত সব অর্থে। [সং. পক্ব]। পাকা2 [ pākā2 ] বিণ. পরিণত (পাকা বুদ্ধি); 2 মজবুত (পাকা বাঁশ); 3 বড়ো (পাকা রুই); 4 পরিপক্ব (পাকা ফল); 5 নিপুণ, সিদ্ধহস্ত (পাকা কারিগর, পাকা চোর); 6 ঝানু, বুড়োটে, ইঁচড়ে পক্ব (পাকা ছেলে); 7 নিখুঁত, খাঁটি (পাকা সোনা); 8 ত্রুটিহীনভাবে বা নিপুণভাবে করা হয়েছে এমন (পাকা কাজ); 9 স্হায়ী, টেকসই (পাকা রং); 1০ পুরোপুরি (পাকা পাঁচ কিলো ওজন); 11 আগুনে বা রোদের তাপে দগ্ধ (পাকা ইট); 12ইটের তৈরি (পাকা বাড়ি, পাকা গাঁথনি); 13 বাঁধানো, পাথর ইট ইত্যাদি দিয়ে বাঁধানো (পাকা রাস্তা); 14 অপরিবর্তনীয়, নড়চ়ড় হয় না এমন (পাকা কথা); 15 আইন অনুসারে সম্পাদিত (পাকা দলিল); 16 পরিশ্রমে অভ্যস্ত, পোড়-খাওয়া (পাকা হাড়)।...
প

পাকলানো

পাকলা, পাকলানো [ pākalā, pākalānō ] ক্রি. (কাব্যে) রাঙানো, রক্তবর্ণ করা (‘চক্ষু পাকলিয়া বলে রোখে’: কাশী)। [সং. পাকল (রক্তবর্ণ, লোহিত) + বাং. আ, আনো]।