প

পিঁজা

পিঁজা, (চলিত) পেঁজা [ pin̐jā, (calita) pēn̐jā ] ক্রি. বি. তুলো ইত্যাদির আঁশ ধুনে বা টেনে টেনে পৃথক করা। ☐ বিণ. উক্ত অর্থে। [সং. √ পিঞ্জ্ + বাং. আ]। পিঁজানো ক্রি. বি. তুলোর আঁশ ধুনে বা টেনে পৃথক করানো। ☐ বিণ. উক্ত অর্থে।
প

পিঁজরাপোল

পিঁজরাপোল বি. বৃদ্ধ ও অকর্মণ্য পশু রাখার স্হান।
প

পিঁজরে

পিঁজরা (কথ্য) পিঁজরে [ pin̐jarā (kathya) pin̐jarē ] বি. খাঁচা। [সং. পিঞ্জর]। পিঁজরাপোল বি. বৃদ্ধ ও অকর্মণ্য পশু রাখার স্হান।
প

পিঁজরা

পিঁজরা (কথ্য) পিঁজরে [ pin̐jarā (kathya) pin̐jarē ] বি. খাঁচা। [সং. পিঞ্জর]। পিঁজরাপোল বি. বৃদ্ধ ও অকর্মণ্য পশু রাখার স্হান।
প

পিঁচুটি

পিঁচুটি [ pin̐cuṭi ] বি. নেত্রমল, চোখের নোংরা। [সং. পিচ্ছট]।
প

পিউলি

পিউলি [ piuli ] বি. ফিকে বা ফ্যাকাশে হলুদ রঙের ফুলবিশেষ। [< সং. পিঙ্গলী]।
প

পিউড়ি

পিউড়ি [ piuḍ়i ] বি. গোমূত্র থেকে প্রস্তুত হলদে রংবিশেষ, গোরোচনা। [< সং. পিঙ্গলী]।
প

পিউকাঁহা

পিউকাহাঁ, পিউকাঁহা [ piu-kāhā, m̐piu-kām̐hā ] বি. 1 পাপিয়া পাখি; 2 পাপিয়া পাখির ডাক। [পিউ (ধ্বন্যা.) + হি. কাঁহা]।
প

পিউ

পিউ [ piu ] বি. পাপিয়া পাখির ডাক (পিউ পিউ ডাক)। [ধ্বন্যা.]।
প

পাহুন

পাহুন1 [ pāhuna1 ] বিণ. (প্রা. কা.) নিষ্ঠুর, নির্দয় (‘পুরুষ পাহুন’: গো. দা.)। [সং. পাষাণ]। পাহুন2 [ pāhuna2 ] বি. (ব্রজ.) 1 অতিথি; 2 প্রবাসী (‘কান্ত পাহুন’: বিদ্যা.)। [হি. পাহুঁন < সং. প্রাঘুণ]।