প

পিক

পিক1 [ pika1 ] বি. কোকিল (‘দূর শাখে পিক ডাকে’: রবীন্দ্র)। [সং. পি + √ কৈ (রব করা) + অ]। স্ত্রী. পিকী। পিকতান বি. কোকিলের ডাক। পিক2, পিচ [ pika2, pica ] বি. 1 চিবানো পানের রস; 2 থুতু। [ধ্বন্যা.]। ̃ পিকদান, ̃ পিকদানি বি. পিক ফেলার পাত্র।
প

পিঁপড়ে

পিঁপড়া, (কথ্য) পিঁপড়ে [ pim̐paḍ়ā, (kathya) pim̐paḍ়ē ] বি. দলবদ্ধভাবে বাস করে এমন অতি পরিশ্রমী ক্ষুদ্র কীটবিশেষ। [সং. পিপীলিকা]।
প

পিঁপড়া

পিঁপড়া, (কথ্য) পিঁপড়ে [ pim̐paḍ়ā, (kathya) pim̐paḍ়ē ] বি. দলবদ্ধভাবে বাস করে এমন অতি পরিশ্রমী ক্ষুদ্র কীটবিশেষ। [সং. পিপীলিকা]।
প

পিঁড়ে

পিঁড়ি, (কথ্য) পিঁড়ে [ pin̐ḍ়i, (kathya) pin̐ḍ়ē ] বি. 1 ছোটো ও নিচু কাঠের আসনবিশেষ; 2 আসন (লক্ষ্মীর পিঁড়ি)। [সং. পিণ়্ডি]।
প

পিঁড়ি

পিঁড়ি, (কথ্য) পিঁড়ে [ pin̐ḍ়i, (kathya) pin̐ḍ়ē ] বি. 1 ছোটো ও নিচু কাঠের আসনবিশেষ; 2 আসন (লক্ষ্মীর পিঁড়ি)। [সং. পিণ়্ডি]।
প

পিঁড়া

পিঁড়া [ pin̐ḍ়ā ] বি. 1 ঘরের দাওয়া (পিঁড়ায় বসে জিরোনো); 2 পিঁড়ি। [সং. পিণ্ড]।
প

পিঁজানো

পিঁজানো ক্রি. বি. তুলোর আঁশ ধুনে বা টেনে পৃথক করানো। ☐ বিণ. উক্ত অর্থে।
প

পেঁজা

পিঁজা, (চলিত) পেঁজা [ pin̐jā, (calita) pēn̐jā ] ক্রি. বি. তুলো ইত্যাদির আঁশ ধুনে বা টেনে টেনে পৃথক করা। ☐ বিণ. উক্ত অর্থে। [সং. √ পিঞ্জ্ + বাং. আ]। পিঁজানো ক্রি. বি. তুলোর আঁশ ধুনে বা টেনে পৃথক করানো। ☐ বিণ. উক্ত অর্থে।