প

পোষ্যপুত্র

পোষ্যপুত্র বি. দত্তকপুত্র, আনুষ্ঠানিকভাবে স্বীয় পুত্ররূপে গৃহীত ও প্রতিপালিত অপরের পুত্র। পোষ্যবর্গ বি. প্রতিপাল্য ব্যক্তিবর্গ।
প

পোষ্য

পোষ্য১  [ pōṣya ] বিণ. প্রতিপাল্য, পালন করতে হবে এমন। [সং. √ পুষ্ + য]। পোষ্যপুত্র বি. দত্তকপুত্র, আনুষ্ঠানিকভাবে স্বীয় পুত্ররূপে গৃহীত ও প্রতিপালিত অপরের পুত্র। পোষ্যবর্গ বি. প্রতিপাল্য ব্যক্তিবর্গ। পোষণীয়, পোষ্য২  বিণ. পোষণের যোগ্য, পোষণ করতে হবে এমন; প্রতিপাল্য।
প

পোহা

পোহা [ pōhā ] ক্রি. পোহানো। [< সং. প্র + √ ভা + বাং. আ]। পোহানো বি. ক্রি. 1 ভোর হওয়া (রাত পোহাল); 2 শেষ হওয়া; 3 কাটানো, অতিবাহিত হওয়া (এই মাসটা আর পোহাচ্ছে না); 4 সেবন করা (রোদ পোহানো); 5 ভোগ করা, সহ্য করা (ঝামেলা পোহানো, হাঙ্গামা পোহানো)।
প

পোহানো

পোহানো বি. ক্রি. 1 ভোর হওয়া (রাত পোহাল); 2 শেষ হওয়া; 3 কাটানো, অতিবাহিত হওয়া (এই মাসটা আর পোহাচ্ছে না); 4 সেবন করা (রোদ পোহানো); 5 ভোগ করা, সহ্য করা (ঝামেলা পোহানো, হাঙ্গামা পোহানো)।
প

পোষানো

পোষানো [ pōṣānō ] বি. ক্রি. 1 শক্তি-সামর্থ্যের অনুরূপ হওয়া, কুলানো (এত দাম আমার পোষাবে না); 2 বনিবনা হওয়া (মনিবের সঙ্গে পোষাল না); 3 প্রতিপালন করানো; 4 উপযুক্ত মূল্য বা পারিশ্রমিক দেওয়া অথবা ক্ষতিপূরণ করা (খাটুনি বা লোকসান পুষিয়ে দেওয়া); 5 সহ্য হওয়া (এত পরিশ্রম শরীরে পোষাবে না)। [পোষা1 ও পুষা দ্র]।
প

পোষাকি

পোষাক, পোষাকি [ pōṣāka, pōṣāki ] যথাক্রমে পোশাক ও পোশাকি -র বর্জি. বানান।
প

পোষাক

পোষাক, পোষাকি [ pōṣāka, pōṣāki ] যথাক্রমে পোশাক ও পোশাকি -র বর্জি. বানান।
প

পৌঁছ

পৌঁছ [ paun̐cha ] বি. 1 নাগাল; 2 গন্তব্যস্হানে উপস্হিতি (পৌঁছ সংবাদ দিয়ো)। [পৌঁছা দ্র]।
প

পোষণীয়

পোষণীয়, পোষ্য বিণ. পোষণের যোগ্য, পোষণ করতে হবে এমন; প্রতিপাল্য।