প

পৌনঃপুনিক

পৌনঃ-পুনিক [ paunḥ-punika ] বিণ. 1 বারংবার নিয়মিতভাবে ঘটে এমন (পৌনঃপুনিক আঘাত, পৌনঃপুনিক ব্যয়); 2 (গণি.) একরূপে বারংবার উত্পন্ন হয় এমন, recurring (পৌনঃপুনিক দশমিক)। [সং. পুনঃ + পুনঃ + ইক]। বি. পৌনঃ-পুনিকতা, পৌনঃপুন্য।
প

পৌত্রী

পৌত্রী বি. (স্ত্রী.) পুত্রের কন্যা, নাতনি।
প

পৌত্র

পৌত্র [ pautra ] বি. পুত্রের পুত্র, নাতি বা তত্তুল্য ব্যক্তি। [সং. পুত্র + অ]। পৌত্রী বি. (স্ত্রী.) পুত্রের কন্যা, নাতনি।
প

পৌত্তলিক

পৌত্তলিক [ pauttalika ] বিণ. বি. পুত্তলিকা বা মূর্তির পূজক, প্রতিমাপূজক। [সং. পুত্তলি + ইক]। বি. পৌত্তলিকতা।
প

পৌঁছানো

পৌঁছানো বি. ক্রি. 1 পৌঁছা; 2 উদ্দিষ্ট স্হানে রেখে আসা বা নিয়ে যাওয়া (আমাকে ওখানে পৌঁছিয়ে দাও); 3 নিকটে নিয়ে যাওয়া (চিঠিটা তার কাছে পৌঁছে দাও)।
প

পৌঁছা

পৌঁছা [ paun̐chā ] ক্রি. বি. 1 উপস্হিত হওয়া, উদ্দিষ্ট স্থানে আসা বা গিয়ে হাজির হওয়া (দিল্লিতে পৌঁছেছে); 2 নাগাল পাওয়া (অত উঁচুতে আমার হাত পৌঁছাবে না)। [< প্রাকৃ. পহুচ্চ্]। পৌঁছানো বি. ক্রি. 1 পৌঁছা; 2 উদ্দিষ্ট স্হানে রেখে আসা বা নিয়ে যাওয়া (আমাকে ওখানে পৌঁছিয়ে দাও); 3 নিকটে নিয়ে যাওয়া (চিঠিটা তার কাছে পৌঁছে দাও)।