প্রলম্ব
প্রলম্ব [ pralamba ] বি. 1 গাছের ঝুরি বা শাখা; 2 লম্বমান বা লতিয়ে যায় এমন বস্তু। [সং. প্র + √ লম্ব্ + অ]। প্রলম্বন বি. লম্বিত হওয়া, লতিয়ে যাওয়া; ঝুলে থাকা। প্রলম্বিত বিণ. লম্বিত; ঝুলে রয়েছে এমন; লতিয়ে গেছে এমন। প্রলম্বিত ধ্বনি যে ধ্বনি ক্রমাগত উচ্চারণ করা যায়, continuant যেমন অ, আ, ই, উ, ম্, ন্ ইত্যাদি।