প

প্রলাপী

প্রলাপী (-পিন্) বিণ. প্রলাপকারী। স্ত্রী. প্রলাপিনী।
প

প্রলাপ

প্রলাপ [ pralāpa ] বি. অর্থহীন উক্তি বা বাক্য, অসংলগ্ন কথাবার্তা (পাগলের প্রলাপ)। [সং. প্র + √ লপ্ + অ]। প্রলাপী (-পিন্) বিণ. প্রলাপকারী। স্ত্রী. প্রলাপিনী। প্রলাপোক্তি বি. প্রলাপ, অর্থহীন কথাবার্তা।
প

প্রলয়ঙ্কর

প্রলয়ংকর, প্রলয়ঙ্কর বিণ. প্রলয়কারী। স্ত্রী. প্রলয়ংকরী, প্রলয়ঙ্করী।
প

প্রলয়ংকর

প্রলয়ংকর, প্রলয়ঙ্কর বিণ. প্রলয়কারী। স্ত্রী. প্রলয়ংকরী, প্রলয়ঙ্করী।
প

প্রলয়নাচন

প্রলয়নাচন বি. শিবের রুদ্র রূপে সৃষ্টি নাশকারী নাচ (‘প্রলয়নাচন নাচলে যখন হে নটরাজ’: রবীন্দ্র)।
প

প্রলয়

প্রলয় [ pralaẏa ] বি. 1 সৃষ্টিনাশ; 2 সম্পূর্ণ ধ্বংস; 3 সর্বনাশ (প্রলয়কাণ্ড, প্রলয়মূর্তি, প্রলয়ংকর); 4 (সং.) মূর্ছা। [সং. প্র + লয়]। প্রলয়ংকর, প্রলয়ঙ্কর বিণ. প্রলয়কারী। স্ত্রী. প্রলয়ংকরী, প্রলয়ঙ্করী। প্রলয়নাচন বি. শিবের রুদ্র রূপে সৃষ্টি নাশকারী নাচ (‘প্রলয়নাচন নাচলে যখন হে নটরাজ’: রবীন্দ্র)।
প

প্রলম্বিত ধ্বনি

প্রলম্বিত ধ্বনি — যে ধ্বনি ক্রমাগত উচ্চারণ করা যায়, continuant যেমন অ, আ, ই, উ, ম্, ন্ ইত্যাদি।